কথিত সাংবাদিকসহ গ্রেফতার ৫, বিএনপি নেতার ছেলের নামে মামলা

আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

হবিগঞ্জের আজমিরীগঞ্জে একটি অনলাইন সংবাদ পোর্টালের কার্যালয়কে ঢাল হিসেবে ব্যবহার করে ইয়াবা ব্যবসা পরিচালনার অভিযোগে কথিত তিন সাংবাদিকসহ পাঁচজনকে আটক

2026-05-13T23:45:18+00:00
2026-05-13T23:45:18+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
কথিত সাংবাদিকসহ গ্রেফতার ৫, বিএনপি নেতার ছেলের নামে মামলা
আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ১১:৪৫ পিএম 
লালন পারভেজ, জুমন মোড়ল, দিলোয়ার হোসেন, আলমগীর মিয়া ও মাহফুজ মিয়া। ছবি : সময়ের আলো
হবিগঞ্জের আজমিরীগঞ্জে একটি অনলাইন সংবাদ পোর্টালের কার্যালয়কে ঢাল হিসেবে ব্যবহার করে ইয়াবা ব্যবসা পরিচালনার অভিযোগে কথিত তিন সাংবাদিকসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আজমিরীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক কুতুব উদ্দিনের ছেলে মারুফ মিয়াকেও আসামি করা হয়েছে। তিনি বর্তমানে পলাতক রয়েছেন।

বুধবার (১৩ মে) সকালে আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১২ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আজমিরীগঞ্জ পৌর এলাকার গরুবাজারস্থ ‘কালনী নিউজ ২৪’-এর কার্যালয়ে অভিযান চালায় থানা পুলিশ। সেখানে ইয়াবা বিক্রির সময় পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক সেবনের সরঞ্জাম এবং ইয়াবা বিক্রির নগদ ৬ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।


গ্রেফতাররা হলেন, লালন পারভেজ (৩৫)। জুমন মোড়ল (৪০), দিলোয়ার হোসেন (৩৫), আলমগীর মিয়া (৩৮), মাহফুজ মিয়া (৩৩)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আজমিরীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক কুতুব উদ্দিনের ছেলে মারুফ মিয়া এই মাদক চক্রের অন্যতম সক্রিয় সদস্য। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি কৌশলে পালিয়ে যান। পুলিশ তাকে গ্রেফতারের অভিযান অব্যাহত রেখেছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সাংবাদিক পরিচয়ের আড়ালে ওই কার্যালয়ে নিয়মিত মাদক কেনাবেচা ও সেবনের আসর চলত। প্রভাবশালী মহলের সঙ্গে সখ্য এবং সাংবাদিকতার পরিচয় থাকায় ভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস পাননি। পুলিশের এই অভিযানে এলাকায় স্বস্তি ফিরেছে এবং পুরো ঘটনাটি টক অব দ্য টাউনে পরিণত হয়েছে।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর হোসেন জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। পলাতককে গ্রেফতারে অভিযান চলছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   কথিত সাংবাদিক  বিএনপি নেতা  ছেলে  মামলা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: