তুরস্ক ও পার্শ্ববর্তী চার দেশের প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের জরুরি নির্দেশনা

সময়ের আলো ডেস্ক

জাতীয়

তুরস্কের আঙ্কারায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস সেদেশে এবং পার্শ্ববর্তী দেশগুলোতে বসবাসরত প্রবাসীদের জন্য জরুরি কনস্যুলার ও ভ্রমণ নির্দেশনা জারি করেছে।সামাজিক যোগাযোগমাধ্যমে

2026-05-14T00:33:40+00:00
2026-05-14T00:58:11+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
তুরস্ক ও পার্শ্ববর্তী চার দেশের প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের জরুরি নির্দেশনা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ১২:৩৩ এএম  আপডেট: ১৪.০৫.২০২৬ ১২:৫৮ এএম
ছবি: সংগৃহীত
তুরস্কের আঙ্কারায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস সেদেশে এবং পার্শ্ববর্তী দেশগুলোতে বসবাসরত প্রবাসীদের জন্য জরুরি কনস্যুলার ও ভ্রমণ নির্দেশনা জারি করেছে। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভ্রান্তি এড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। 

বর্তমানে তুরস্ক ছাড়াও আজারবাইজান, জর্জিয়া এবং তুর্কমেনিস্তানে বসবাসরত বাংলাদেশিরা আঙ্কারা দূতাবাসের অধীনে সেবা পাচ্ছেন। পাসপোর্ট নবায়ন ও সত্যায়নসহ যাবতীয় কনস্যুলার সেবা নিয়মিত প্রদান করা হচ্ছে। 

তবে ই-পাসপোর্টের ক্ষেত্রে কোনো কুরিয়ার সেবা গ্রহণ করা হবে না। আবেদনকারীকে সশরীরে দূতাবাসে উপস্থিত হতে হবে।

দূতাবাস স্পষ্ট করেছে যে, এই চার দেশের বাইরে অন্য কোনো দেশে দূতাবাসের কর্মকর্তাদের সফরের কোনো সিদ্ধান্ত আপাতত হয়নি। বিশেষ প্রয়োজনে ওই দেশগুলো থেকে প্রবাসীদের সরাসরি দূতাবাসে আসার বা কুরিয়ারে নথিপত্র পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে দালালের প্ররোচনা থেকে দূরে থাকতে এবং নির্ধারিত সরকারি ফি ছাড়া অতিরিক্ত অর্থ না দিতে অনুরোধ করা হয়েছে। যেকোনো তথ্যের জন্য প্রবাসীদের সরাসরি দূতাবাসের ফোন, ই-মেইল বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   তুরস্ক  পার্শ্ববর্তী দেশ  প্রবাসী  বাংলাদেশ দূতাবাস  জরুরি 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: