দুই স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে আটক ৪

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় দুই স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ৭ জনের মধ্যে ৪ জনকে আটক করেছে পুলিশ।বুধবার

2026-05-14T09:00:53+00:00
2026-05-14T09:24:19+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
দুই স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে আটক ৪
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৯:০০ এএম  আপডেট: ১৪.০৫.২০২৬ ৯:২৪ এএম
প্রতীকী ছবি
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় দুই স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ৭ জনের মধ্যে ৪ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৩ মে) রাতে উপজেলার ছদাহা ইউনিয়নের পূর্ব ছদাহা শহিদের নল এলাকায় এ ঘটনা ঘটে।

সূত্রে জানা গেছে, ভুক্তভোগী দুই কিশোরীর একজন নবম শ্রেণির শিক্ষার্থী (১৬) এবং অন্যজন অষ্টম শ্রেণির শিক্ষার্থী (১৫)।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, বুধবার রাতে দুই স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের খবর পেয়ে সাতকানিয়া থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় অভিযুক্ত ৭ জনের মধ্যে ৪ জনকে আটক করা হয়। অপর তিনজন পালিয়ে যায়। তাদের ধরতে অভিযান চলছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনার বিস্তারিত বিবরণ ও আটককৃতদের নাম-পরিচয় জানা যায়নি।

/এসএকে


  বিষয়:   স্কুল  ছাত্রী  ধর্ষণ  সাতকানিয়া  চট্টগ্রাম  পুলিশ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: