ঈদযাত্রায় দ্বিতীয় দিনের ট্রেনের টিকিট বিক্রি আজ

সময়ের আলো ডেস্ক

জাতীয়

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের চাপ সামলাতে অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। ঈদকে কেন্দ্র করে

2026-05-14T09:13:00+00:00
2026-05-14T09:13:00+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
ঈদযাত্রায় দ্বিতীয় দিনের ট্রেনের টিকিট বিক্রি আজ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৯:১৩ এএম 
ঘরমুখো মানুষের চাপ সামলাতে অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরু
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের চাপ সামলাতে অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। ঈদকে কেন্দ্র করে দ্বিতীয় দিনের যাত্রা অর্থাৎ ২৪ মে’র আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে আজ বৃহস্পতিবার (১৪ মে)।

রেলওয়ে সূত্রে জানা গেছে, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছে। আর পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টায়। যাত্রীদের ভোগান্তি কমাতে এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।

ঈদ উপলক্ষ্যে বিশেষ ব্যবস্থায় পাঁচ দিনের অগ্রিম টিকিট বিক্রির পরিকল্পনা নিয়েছে রেলওয়ে। এর আগে ২৩ মে’র টিকিট বিক্রি হয়েছে ১৩ মে। পর্যায়ক্রমে ২৫ মে’র টিকিট বিক্রি হবে ১৫ মে, ২৬ মে’র টিকিট ১৬ মে এবং ২৭ মে’র টিকিট ১৭ মে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, একজন যাত্রী অগ্রিম যাত্রার ক্ষেত্রে একবারে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। তবে ঈদের অগ্রিম টিকিট কোনোভাবেই ফেরত বা রিফান্ড করা যাবে না।

এদিকে যাত্রীচাপ সামাল দিতে যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট (উচ্চ শ্রেণি ছাড়া) স্টেশন কাউন্টার থেকে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে, ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মে’র যাত্রার টিকিট বিক্রির সময়সূচি নির্ধারণ করা হবে।

/এসএকে
  বিষয়:   ঈদ  যাত্রা  ট্রেন  টিকিট  রেলওয়ে  বাংলাদেশ 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: