বেগম জিয়াকে উপহার দেওয়া সেই ষাঁড়টি বিক্রি করছেন খামারি

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রামে দীর্ঘ সাত বছর ধরে লালন-পালন করা বিশাল আকৃতির একটি ষাঁড় ‘কালো মানিক’ বিক্রির জন্য

2026-05-14T10:49:34+00:00
2026-05-14T22:53:03+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
বেগম জিয়াকে উপহার দেওয়া সেই ষাঁড়টি বিক্রি করছেন খামারি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ১০:৪৯ এএম  আপডেট: ১৪.০৫.২০২৬ ১০:৫৩ পিএম
সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়াকে দেওয়া ষাঁড় ‘কালো মানিক’। ছবি : সংগৃহীত
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রামে দীর্ঘ সাত বছর ধরে লালন-পালন করা বিশাল আকৃতির একটি ষাঁড় ‘কালো মানিক’ বিক্রির জন্য আলোচনায় এসেছে। সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম জিয়াকে উপহার দেয়া ‘কালো মানিক’ নামে সেই ষাঁড়টি প্রায় ৪৫ মণ ওজনের। ষাঁড়টির জন্য খামারি সোহাগ মৃধা দাম চেয়েছেন ২২ লাখ টাকা।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ১২ ফুট দৈর্ঘ্য ও ৬ ফুট উচ্চতার এই ষাঁড়টি দেখতে প্রতিদিনই আশপাশের বিভিন্ন এলাকা থেকে উৎসুক মানুষ ভিড় করছেন।

খামারি সোহাগ মৃধা জানান, ২০১৮ সালে তিনি স্থানীয় চৈতা বাজার থেকে এক লাখ ৩৭ হাজার টাকায় একটি গাভি কিনেছিলেন। পরে সেই গাভির জন্ম দেওয়া বাছুরটিকে তিনি দীর্ঘদিন যত্নে লালন-পালন করে ‘কালো মানিক’ নাম দেন।

তিনি আরও জানান, গত বছর ষাঁড়টি সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়াকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল। পরবর্তীতে সেটি গ্রহণের পর তার ছেলে জিসান মৃধাকে ফেরত দেওয়া হয় এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতার কাজে ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়।

বর্তমানে সোহাগ মৃধা ষাঁড়টি বিক্রি করতে চান। তিনি জানান, প্রতিদিন দেশীয় পদ্ধতিতে দানাদার খাবার দিয়ে পশুটির লালন-পালনে খরচ হয় প্রায় ১,০০০ থেকে ১,২০০ টাকা। ক্রেতার জন্য তিনি একটি ছাগল উপহার দেওয়ার কথাও জানিয়েছেন।

স্থানীয় কৃষক বাদল বলেন, দীর্ঘ সময় ধরে কঠোর পরিশ্রম ও যত্নে লালন করা এই ষাঁড়টি যথাযথ মূল্যে বিক্রি হোক, এটাই এলাকার মানুষের প্রত্যাশা।

পটুয়াখালী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হাবিবুর রহমান জানান, খামারিকে শুরু থেকেই উপজেলা প্রাণিসম্পদ অফিস থেকে পরামর্শ ও সহায়তা দেওয়া হয়েছে এবং বিক্রির প্রক্রিয়াতেও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

/এসএকে


  বিষয়:   বেগম জিয়া  উপহার  প্রধানমন্ত্রী  ষাঁড় 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: