জাতিসংঘের সাধারণ পরিষদের নির্বাচনী প্রচারে পররাষ্ট্রমন্ত্রীর ৬ দফা

সময়ের আলো ডেস্ক

জাতীয়

জাতিসংঘ সনদকে সমুন্নত রেখে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে ঐকমত্য গড়ে তোলা এবং স্বচ্ছ ও পূর্ণকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পালনের অঙ্গীকার করেছেন

2026-05-14T12:01:17+00:00
2026-05-14T12:01:17+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
জাতিসংঘের সাধারণ পরিষদের নির্বাচনী প্রচারে পররাষ্ট্রমন্ত্রীর ৬ দফা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ১২:০১ পিএম 
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ছবি : সংগৃহীত
জাতিসংঘ সনদকে সমুন্নত রেখে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে ঐকমত্য গড়ে তোলা এবং স্বচ্ছ ও পূর্ণকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পালনের অঙ্গীকার করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) সভাপতি পদে আসন্ন নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে তিনি এসব প্রতিশ্রুতি তুলে ধরেন।

স্থানীয় সময় বুধবার ( ১৩ মে ) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এক অনানুষ্ঠানিক অধিবেশনে তিনি তার নির্বাচনী অগ্রাধিকার ও পরিকল্পনা উপস্থাপন করেন। 

৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতার অংশ হিসেবে দেওয়া বক্তব্যে তিনি বাংলাদেশের শান্তিরক্ষা অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় একটি সমন্বিত ও কার্যকর পদ্ধতির ওপর গুরুত্বারোপ করেন।

ড. খলিলুর রহমান তার বক্তব্যে উন্নয়নশীল দেশগুলোর অর্থায়নের ঘাটতি মোকাবিলা, ঋণের টেকসই সমাধান এবং প্রয়োজনীয় আর্থিক সহায়তা নিশ্চিত করার বিষয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন।

তৃতীয় অগ্রাধিকার হিসেবে তিনি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ‘ক্ষয়ক্ষতি তহবিল’ কার্যকরভাবে এগিয়ে নেওয়া, পাশাপাশি জীববৈচিত্র্য ও সামুদ্রিক বাস্তুতন্ত্র সংরক্ষণে উদ্যোগ গ্রহণের কথা জানান।

এছাড়া, রোহিঙ্গা সংকটে তার ব্যক্তিগত অভিজ্ঞতার প্রসঙ্গ তুলে ধরে তিনি মানবাধিকার রক্ষা, মানবিক সহায়তা সম্প্রসারণ এবং শরণার্থী ও বাস্তুচ্যুত মানুষের পাশে দাঁড়ানোর ওপর জোর দেন।

ডিজিটাল প্ল্যাটফর্মের ন্যায়সঙ্গত ও দায়িত্বশীল ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা উল্লেখ করার পাশাপাশি তিনি জাতিসংঘ সংস্কারের ওপরও গুরুত্ব আরোপ করেন।

/এসএকে


  বিষয়:   জাতিসংঘে  সাধারণ পরিষদে  নির্বাচন  প্রচার  পররাষ্ট্রমন্ত্রী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: