সোনারগাঁয়ে ডাকাতদের হামলা, চিনে ফেলায় ১ জনকে হত্যা

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মুক্তিশপুর গ্রামে মুখোশধারী ডাকাতদের হামলায় নজরুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।বুধবার ( ১৩

2026-05-14T12:25:19+00:00
2026-05-14T12:25:19+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
সোনারগাঁয়ে ডাকাতদের হামলা, চিনে ফেলায় ১ জনকে হত্যা
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ১২:২৫ পিএম 
মুখোশধারী ডাকাতদের হামলায় সোনারগাঁয়ে নজরুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত। ছবি : সময়ের আলো
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মুক্তিশপুর গ্রামে মুখোশধারী ডাকাতদের হামলায় নজরুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। 

বুধবার ( ১৩ মে ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম মুক্তিশপুর গ্রামের গাজীউল রহমানের ছেলে।

নিহতের স্ত্রী শাহানাজ বেগম জানান, গভীর রাতে ৪ থেকে ৫ জনের একদল মুখোশধারী ব্যক্তি তাদের বাড়ির সামনে এসে নজরুল ইসলামের নাম ধরে ডাকাডাকি করেন। দরজা খোলার পর তারা ঘরে ঢুকে নজরুল ইসলামকে হাত-পা বেঁধে মারধর শুরু করেন। একপর্যায়ে শাহানাজ বেগমকেও হাত-পা ও গলায় বেঁধে নির্যাতন করা হয়।

তিনি আরও জানান, ডাকাতরা ঘরের চাবি নিয়ে আলমারি ও অন্যান্য আসবাবপত্র তছনছ করে নগদ ৬০ হাজার টাকা, প্রায় ৫ ভরি স্বর্ণালংকারসহ আনুমানিক ১২ লাখ টাকার মালামাল লুট করে নেয়। এ সময় তাদের চিনে ফেলায় নজরুল ইসলামকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নজরুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

 এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার বলেন, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে ডাকাতির সুস্পষ্ট কোনো আলামত পাওয়া যায়নি। হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য উজ্জ্বল নামে একজনকে আটক করা হয়েছে।

/এসএকে
  বিষয়:   সোনারগাঁ  ডাকাত  হামলা  নিহত  নারায়ণগঞ্জ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: