যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সম্পর্ক এখন নতুন, আরও ভালো ও স্থিতিশীল : শি জিনপিং

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সম্পর্ক এখন আরও স্থিতিশীল ও সহযোগিতাপূর্ণ পর্যায়ের দিকে এগোচ্ছে।বৃহস্পতিবার (১৪ মে) বেইজিংয়ে

2026-05-14T13:30:07+00:00
2026-05-14T13:30:07+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সম্পর্ক এখন নতুন, আরও ভালো ও স্থিতিশীল : শি জিনপিং
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ১:৩০ পিএম 
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বেইজিংয়ের টেম্পল অব হেভেন পরিদর্শন করেছেন। ছবি : সিএনএন
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সম্পর্ক এখন আরও স্থিতিশীল ও সহযোগিতাপূর্ণ পর্যায়ের দিকে এগোচ্ছে।

বৃহস্পতিবার (১৪ মে) বেইজিংয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে শি বলেন, আগামী তিন বছর ও তার পরেও দুই দেশ ‘গঠনমূলক ও কৌশলগত স্থিতিশীল সম্পর্ক’ গড়ে তুলতে সম্মত হয়েছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, এই নতুন ধারণার লক্ষ্য হলো যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ককে আরও স্থিতিশীল, নিয়ন্ত্রিত এবং আগের চেয়ে বেশি স্বাভাবিক ও বোঝাপড়াপূর্ণ করা।

শি জিনপিং বলেন, এই সম্পর্ক এমন হওয়া উচিত যেখানে সহযোগিতা থাকবে, প্রতিযোগিতা হবে নিয়ন্ত্রিত, মতপার্থক্য থাকবে, কিন্তু তা এমন পর্যায়ে থাকবে যেখানে সেগুলো নিয়ন্ত্রণ করা বা সামলানো সহজ হবে এবং দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি শান্তি বজায় থাকবে।


তিনি আরও বলেন, এটি শুধু একটি স্লোগান নয়, বরং দুই দেশের বাস্তব পদক্ষেপের মাধ্যমে একই লক্ষ্যে এগিয়ে যাওয়ার বিষয়।

এর একদিন আগে দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্য প্রতিনিধিদের মধ্যে আলোচনা হয়। শি সেই আলোচনাকে ‘ভারসাম্যপূর্ণ ও ইতিবাচক ফলাফল’ বলে উল্লেখ করেন এবং উভয় পক্ষকে ইতিবাচক অগ্রগতি ধরে রাখার আহ্বান জানান।

বাণিজ্যের বাইরে দুই দেশের রাজনৈতিক, কূটনৈতিক ও সামরিক যোগাযোগ বাড়ানোর পাশাপাশি স্বাস্থ্য, কৃষি, পর্যটন, জনগণের মধ্যে যোগাযোগ এবং আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতা বাড়ানোর কথাও বলেন তিনি। 


/ইউএমএইচ
  বিষয়:   শি জিনপিং  যুক্তরাষ্ট্র  চীন 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: