ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ২

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

সারাদেশ

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই কাভার্ডভ্যানের সংঘর্ষে চালক ও হেলপার নিহত হয়েছেন। বৃহস্পতিবার ( ১৪মে ) ভোরে ৩টা ৪০ মিনিটের

2026-05-14T13:44:51+00:00
2026-05-14T13:44:51+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ২
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ১:৪৪ পিএম 
ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই কাভার্ডভ্যানের সংঘর্ষে চালক ও হেলপার নিহত
ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই কাভার্ডভ্যানের সংঘর্ষে চালক ও হেলপার নিহত হয়েছেন। বৃহস্পতিবার ( ১৪মে ) ভোরে ৩টা ৪০ মিনিটের দিকে উপজেলার পুলিয়া ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙ্গা থেকে ঢাকাগামী একটি বড় কাভার্ডভ্যানের পেছনে একই লেনে দ্রুতগতিতে আসা একটি ছোট কাভার্ডভ্যান সজোরে ধাক্কা দেয়। এতে ছোট কাভার্ডভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক ও হেলপার নিহত হন।

নিহতরা হলেন কুড়িগ্রাম জেলার বাসিন্দা প্রবীর রায় (৩৬) এবং লালমনিরহাট সদর উপজেলার আব্দুল হাকিমের ছেলে জুয়েল মিয়া (২০)। প্রবীর রায় কাভার্ডভ্যানটির চালক এবং জুয়েল মিয়া তাঁর সহকারী (হেলপার) ছিলেন।

খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস ও শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে দুর্ঘটনাকবলিত দুটি কাভার্ডভ্যান জব্দ করে থানায় নেওয়া হয়।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, পুলিয়া ফ্লাইওভারের ওপর দুটি কাভার্ডভ্যানের সংঘর্ষে চালক ও হেলপার ঘটনাস্থলেই নিহত হন। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এসএকে


  বিষয়:   ঢাকা  মাওয়া  ভাঙ্গা  এক্সপ্রেসওয়ে  সংঘর্ষ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: