ওমানে দুর্ঘটনায় ৪ সহোদরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ জামায়াতের

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

ওমানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের একই পরিবারের চার ভাই— রাসেদুল ইসলাম, শাহেদুল ইসলাম, সিরাজুল ইসলাম ও শহিদুল ইসলামের আকস্মিক

2026-05-14T14:33:24+00:00
2026-05-14T14:33:24+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
ওমানে দুর্ঘটনায় ৪ সহোদরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ জামায়াতের
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ২:৩৩ পিএম 
ছবি: সংগৃহীত
ওমানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের একই পরিবারের চার ভাই— রাসেদুল ইসলাম, শাহেদুল ইসলাম, সিরাজুল ইসলাম ও শহিদুল ইসলামের আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (১৪ মে) এক বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এই শোক প্রকাশ করেন।

শোক বিবৃতিতে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘যে পরিবারে কয়েকদিন পর বিয়ের আনন্দ আয়োজন হওয়ার কথা ছিল, সেই পরিবারে আজ শোকের মাতম ও অন্ধকার ছায়া নেমে এসেছে। প্রবাস জীবনের কঠোর সংগ্রাম শেষে পরিবারের মুখে হাসি ফোটাতে যারা নিরলস পরিশ্রম করছিলেন, তাদের এমন মর্মান্তিক মৃত্যু সত্যিই অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয়বিদারক।’ তিনি আরও উল্লেখ করেন, এই চার সহোদরের মৃত্যুর ঘটনা শুধু একটি পরিবারকে নয়, সমগ্র দেশবাসীর হৃদয়কে ভারাক্রান্ত করেছে।

প্রবাসী শ্রমিকদের অবদান ও নিরাপত্তার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘জীবিকার তাগিদে বিদেশের মাটিতে অবস্থানরত আমাদের প্রবাসী ভাইয়েরা দেশের অর্থনীতি ও পরিবারের স্বপ্ন পূরণে অসামান্য অবদান রেখে চলেছেন। অথচ অনেক সময় তারা নানা প্রতিকূলতা ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্য দিয়ে জীবনযাপন করতে বাধ্য হন। এ ধরনের মর্মান্তিক ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।’

জামায়াত নেতা অবিলম্বে এই দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে নিরপেক্ষ তদন্ত এবং নিহতদের মরদেহ দ্রুত সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানান।

শোকবার্তায় তিনি মরহুমদের রুহের মাগফিরাত কামনা করে তাদের ‘জান্নাতুল ফেরদাউস’ নসিব করার জন্য মহান রবের দরবারে দোয়া করেন। সেই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, ‘আল্লাহ তাআলা যেন তাদের এই অপূরণীয় শোক সহ্য করার তাওফিক দান করেন।

/কহু


  বিষয়:   জামায়াতে ইসলামী  নিহত 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: