যুবককে ৪০ ফুট উঁচুতে উড়িয়ে নিয়ে গেল ঘূর্ণিঝড়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

উত্তরপ্রদেশের বারেলীতে শক্তিশালী ঘূর্ণিঝড়ের কবলে পড়ে টিনের চালসহ একজনকে অন্তত ৪০ ফুট উঁচুতে উড়ে যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

2026-05-14T15:08:50+00:00
2026-05-14T15:08:50+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
যুবককে ৪০ ফুট উঁচুতে উড়িয়ে নিয়ে গেল ঘূর্ণিঝড়
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৩:০৮ পিএম 
ছবি: সংগৃহীত
উত্তরপ্রদেশের বারেলীতে শক্তিশালী ঘূর্ণিঝড়ের কবলে পড়ে টিনের চালসহ একজনকে অন্তত ৪০ ফুট উঁচুতে উড়ে যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বুধবার (১৪ মে) বয়ে যাওয়া এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে শেষ খবর পাওয়া পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ৮৯ জন।

এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, বারেলী জেলার ভামোরা থানার বামিয়ানা গ্রামের বাসিন্দা নানহে মিয়াঁ বুধবার বিকেলে ঝড়ের কবলে পড়েন। প্রত্যক্ষদর্শীরা জানান, ঝোড়ো হাওয়ায় ঘরের টিনের চাল উড়ে যাওয়া আটকাতে নানহে দড়ি দিয়ে তা টেনে ধরেছিলেন। কিন্তু বাতাসের প্রচণ্ড গতিবেগে মুহূর্তেই তিনি টিনের পাতসহ শূন্যে ভেসে ওঠেন।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সেই বিভীষিকাময় মুহূর্তের বর্ণনা দিতে গিয়ে নানহে মিয়াঁ বলেন, ‘আমি ৩০ থেকে ৪০ ফুট উপরে উঠে গিয়েছিলাম। বাতাসের তোড়ে দড়ি ছিঁড়ে গেলে আমি প্রায় ৫০ ফুট দূরে ছিটকে পড়ি। এরপর কী হয়েছে তা আমার মনে নেই।’ গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় প্রশাসন তার চিকিৎসার আশ্বাস দিয়েছে।

এদিকে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, বুধবার উত্তরপ্রদেশের ওপর দিয়ে বয়ে যাওয়া এই কালবৈশাখী ও বজ্রপাতে নিহতের সংখ্যা বেড়ে ৮৯ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও ৫৩ জন। সরকারি হিসাব অনুযায়ী, রাজ্যে ৮৭টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রাণ হারিয়েছে অন্তত ১১৪টি গবাদি পশু। প্রয়াগরাজ, ভাদোহি, ফতেহপুর ও সোনভদ্র জেলায় ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি।
 
এদিকে বিপর্যয়ের ভয়াবহতা বিবেচনায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিশেষ জরুরি নির্দেশনা জারি করেছেন। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি জেলা প্রশাসনগুলোকে প্রতি তিন ঘণ্টা অন্তর ক্ষয়ক্ষতির হালনাগাদ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন। একইসঙ্গে উদ্ধার অভিযান, সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ প্রদানের তথ্য নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করতে বলা হয়েছে।

/কহু
  বিষয়:   ভারত  ঘূর্ণিঝড় 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: