ঢাবির মৈত্রী হলের অব্যবস্থাপনা নিরসনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের চার দাবি

ঢাবি প্রতিনিধি

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে সুপেয় পানি, মানসম্মত খাবার ও আক্রান্ত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিতকরণসহ চার দফা দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক

2026-05-14T16:45:55+00:00
2026-05-14T16:45:55+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
শিক্ষা
ঢাবির মৈত্রী হলের অব্যবস্থাপনা নিরসনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের চার দাবি
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৪:৪৫ পিএম 
বুধবার (১৩ মে) দিবাগত রাত ১২টার দিকে তিন দফা দাবিতে হল থেকে সড়কে নেমে বিক্ষোভ করেন আবাসিক শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে সুপেয় পানি, মানসম্মত খাবার ও আক্রান্ত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিতকরণসহ চার দফা দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট-এর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

বৃহস্পতিবার (১৪ মে) সংগঠনের এক যৌথ বিবৃতিতে শাখার আহ্বায়ক মোজাম্মেল হক এবং সাধারণ সম্পাদক আকাশ আলী বলেন, গত দুই সপ্তাহ ধরে দূষিত পানি পান ও মানহীন খাবার খেয়ে হলের অসংখ্য শিক্ষার্থী পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছেন এবং অনেকে স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। তাদের অনেকেই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, সংকট সমাধানে হল প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। পাশাপাশি আক্রান্ত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টার থেকেও পর্যাপ্ত স্বাস্থ্যসেবা পাচ্ছেন না বলে অভিযোগ করা হয়।

নেতৃবৃন্দ অভিযোগ করেন, সমস্যা সমাধানের পরিবর্তে বিষয়টি নিয়ে কথা বলায় শিক্ষার্থীদের ওপর প্রশাসনের পক্ষ থেকে চাপ প্রয়োগ করা হয়েছে। এটি হলের গণতান্ত্রিক পরিবেশের ঘাটতি, প্রশাসনিক স্বেচ্ছাচারিতা এবং জবাবদিহিতার অভাবের প্রমাণ বলেও তারা মন্তব্য করেন।

সংগঠনটির পক্ষ থেকে উত্থাপিত দাবিগুলো হলো—

১. হলে সুপেয় পানি ও মানসম্মত খাবার নিশ্চিত করতে অবিলম্বে কার্যকর উদ্যোগ নিতে হবে। ২. অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসার দায়ভার প্রশাসনকে নিতে হবে। ৩. হল প্রশাসনের উদাসীনতা, অব্যবস্থাপনা ও পরিকল্পনাহীনতার জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। ৪. হলে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে।

বুধবার (১৩ মে) দিবাগত রাত ১২টার দিকে তিন দফা দাবিতে হল থেকে সড়কে নেমে বিক্ষোভ করেন আবাসিক শিক্ষার্থীরা।

সময়ের আলো/জেডি 



  বিষয়:   ঢাবি  কুয়েত মৈত্রী হল  অব্যবস্থাপনা  সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট  চার দাবি 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: