ট্রাম্প-শি’র রুদ্ধদ্বার বৈঠকে যেসব আলোচনা হলো

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বেইজিংয়ের গ্রেট হলে এক গুরুত্বপূর্ণ রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হয়ে দুই দেশের

2026-05-14T18:45:38+00:00
2026-05-14T18:45:38+00:00
 
  মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬,
১৭ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ট্রাম্প-শি’র রুদ্ধদ্বার বৈঠকে যেসব আলোচনা হলো
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৬:৪৫ পিএম 
বেইজিংয়ের গ্রেট হলে বৈঠকে মিলিত হয় দুই দেশের প্রতিনিধিরা।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বেইজিংয়ের গ্রেট হলে এক গুরুত্বপূর্ণ রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হয়ে দুই দেশের ভবিষ্যৎ সম্পর্কের রূপরেখা নিয়ে আলোচনা করেছেন।

বৃহস্পতিবার (১৪ মে) অনুষ্ঠিত এই দ্বিপাক্ষিক বৈঠকে শি জিনপিং যুক্তরাষ্ট্রকে প্রতিদ্বন্দ্বী হিসেবে না দেখে অংশীদার হওয়ার আহ্বান জানান। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এই আলোচনায় দুই নেতার মধ্যে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং দ্বিপাক্ষিক অমীমাংসিত ইস্যুগুলো নিয়ে বিস্তারিত কথা হয়।

Advertisement
সৌহার্দ্যপূর্ণ আবহের মধ্যেও তাইওয়ান ইস্যুতে ওয়াশিংটনকে কড়া সতর্কবার্তা দিয়েছেন চীনা প্রেসিডেন্ট। তিনি স্পষ্ট করে বলেন, তাইপে ইস্যুটি সঠিকভাবে সামলানো না গেলে দুই দেশ সরাসরি বিপজ্জনক সংঘাতের দিকে ধাবিত হতে পারে।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার প্রতিবেদন অনুযায়ী, শি জিনপিং বর্তমান বৈশ্বিক পরিস্থিতিকে একটি নতুন সন্ধিক্ষণ হিসেবে বর্ণনা করেন। তিনি জোর দিয়ে বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্থিতিশীল সম্পর্ক পুরো বিশ্বের জন্যই মঙ্গলজনক। একে অপরের প্রতিপক্ষ হওয়ার বদলে সহযোগিতার ভিত্তিতে কাজ করলে উভয় পক্ষই লাভবান হবে। 

শি জিনপিংয়ের মতে, দুই দেশ যখন মুখোমুখি সংঘাতের পথ বেছে নেয়, তখন উভয়কেই চড়া মূল্য দিতে হয়। তাইওয়ান সংকটকে দুই দেশের সম্পর্কের সবচেয়ে স্পর্শকাতর বিষয় হিসেবে চিহ্নিত করে তিনি মার্কিন প্রেসিডেন্টকে এ বিষয়ে সতর্কভাবে পা ফেলার পরামর্শ দেন।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা প্রেসিডেন্টের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে তাকে একজন ‘অসাধারণ নেতা’ হিসেবে অভিহিত করেন। ট্রাম্প আশাবাদ ব্যক্ত করেন, বেইজিং ও ওয়াশিংটনের মধ্যকার সম্পর্ক আগের যেকোনো সময়ের চেয়ে আরও শক্তিশালী হবে এবং দুই দেশ মিলে একটি চমৎকার ভবিষ্যৎ গড়ে তুলবে। 

বৈঠকের শুরুতে ট্রাম্পকে রাজকীয় সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়। রুদ্ধদ্বার আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প জানান, আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে এবং শি জিনপিংয়ের বন্ধু হতে পারা তার জন্য সম্মানের।

এই উচ্চপর্যায়ের বৈঠকে ট্রাম্পের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং অর্থমন্ত্রী স্টক বেসেন্টসহ শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিশ্লেষকরা মনে করছেন, তাইওয়ান ও বাণিজ্য নিয়ে টানাপড়েন থাকলেও ট্রাম্পের এই সফরে দুই পরাশক্তির মধ্যে বরফ গলার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিশেষ করে ট্রাম্পের ইতিবাচক মনোভাব এবং শি জিনপিংয়ের অংশীদারিত্বের প্রস্তাব বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণের আভাস দিচ্ছে। দুই নেতার এই করমর্দন ও দীর্ঘ বৈঠক এশিয়ার নিরাপত্তা ও বৈশ্বিক স্থিতিশীলতার ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।

সূত্র: রয়টার্স

সময়ের আলো/টিএইচ
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: