বাঁচানো গেল না চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশু রেশমীকে

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকায় সন্ত্রাসীদের গুলিতে আহত ১১ বছরের শিশু রেশমী আক্তার সাত দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে হার

2026-05-14T18:52:44+00:00
2026-05-14T18:52:44+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
বাঁচানো গেল না চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশু রেশমীকে
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৬:৫২ পিএম 
শিশু রেশমী আক্তার । ছবি : সংগৃহীত
চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকায় সন্ত্রাসীদের গুলিতে আহত ১১ বছরের শিশু রেশমী আক্তার সাত দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে হার মানল। 

বৃহস্পতিবার (১৪ মে) সকাল পৌনে ১০টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত শুক্রবার থেকে শিশুটি আইসিইউতে অচেতন অবস্থায় ছিল। চিকিৎসকরা তাকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করলেও অবস্থার কোনো উন্নতি হয়নি।

ঘটনার বিবরণে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে রৌফাবাদ বিহারী কলোনীতে দুর্বৃত্তদের গুলিতে রাজু নামের এক যুবক নিহত হন। ওই সময় বাসা থেকে পান কিনতে বের হয়ে শিশু রেশমী গুলিবিদ্ধ হয়। একটি গুলি তার বাম চোখ দিয়ে ঢুকে মাথার গভীরে আটকে গিয়েছিল। ঝুঁকি থাকায় চিকিৎসকরা তার অস্ত্রোপচার করতে পারেননি।

পুলিশ জানায়, এ ঘটনায় নিহত রাজুর মায়ের করা মামলায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে গুলিবর্ষণের ঘটনার মূল অভিযুক্ত আসামিও রয়েছে। রেশমীর অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   চট্টগ্রাম  গুলিবিদ্ধ শিশু  রেশমী  গুলি 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: