সিংড়ায় ফসলি জমিতে পুকুর খনন, দুজনকে লাখ টাকা অর্থদণ্ড

সিংড়া (নাটোর) প্রতিনিধি

সারাদেশ

নাটোরের সিংড়ায় ফসলি জমিতে পুকুর খননের অপরাধে দুজন ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১৪ মে) বেলা ১১টা

2026-05-14T19:03:03+00:00
2026-05-14T19:03:03+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
সিংড়ায় ফসলি জমিতে পুকুর খনন, দুজনকে লাখ টাকা অর্থদণ্ড
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৭:০৩ পিএম 
পুকুর খননের অপরাধে দুজন ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদণ্ড। ছবি : সময়ের আলো
নাটোরের সিংড়ায় ফসলি জমিতে পুকুর খননের অপরাধে দুজন ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৪ মে) বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম ও পুকুরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম।

এসময় ফসলি জমিতে ভেকু দিয়ে পুকুর খনন করার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারা অনুযায়ী ছোট চৌগ্রাম এলাকার মো. রনিকে ৫০ হাজার টাকা ও পুকুরপাড়া এলাকার মোছা. রত্না পারভীনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়ে তাৎক্ষণিক তা আদায় করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম বলেন, কৃষি জমি নষ্ট করে পুকুর খননের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরবিএন 


  বিষয়:   নাটোর  সিংড়া  ভ্রাম্যমাণ আদালত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: