সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৩ জুন

আদালত প্রতিবেদক

আইন-আদালত

চিত্রনায়ক সালমান শাহকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৩ জুন দিন ধার্য

2026-05-14T19:25:47+00:00
2026-05-14T19:25:47+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আইন-আদালত
সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৩ জুন
আদালত প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৭:২৫ পিএম 
ছবি : সংগৃহীত
চিত্রনায়ক সালমান শাহকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৩ জুন দিন ধার্য করেছেন আদালত। 

বৃহস্পতিবার (১৪ মে) প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য থাকলেও তদন্ত কর্মকর্তা তা জমা দিতে না পারায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা নতুন এই তারিখ নির্ধারণ করেন।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন সালমান শাহর সাবেক স্ত্রী সামীরা হক, সামীরার মা লতিফা হক লুছি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, চলচ্চিত্র অভিনেতা ডনসহ আরও কয়েকজন। 

এর আগে আদালতের নির্দেশে গত বছরের ২০ অক্টোবর রমনা থানায় সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তাঁর ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম এই হত্যা মামলাটি দায়ের করেন।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহর রহস্যজনক মৃত্যু হয়। বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরীর মৃত্যুর পর ছেলে হত্যা মামলার বাদী হিসেবে অন্তর্ভুক্ত হন মা নীলা চৌধুরী। শুরুতে অপমৃত্যুর মামলা হলেও পরবর্তীকালে তাঁর পরিবার একে হত্যাকাণ্ড বলে দাবি করে। 

এর আগে সিআইডি, বিচার বিভাগীয় তদন্ত এবং পিবিআইয়ের প্রতিবেদনে তাঁর মৃত্যুকে ‘আত্মহত্যা’ হিসেবে উল্লেখ করা হয়েছিল। তবে বাদীপক্ষ সেসব প্রতিবেদন প্রত্যাখ্যান করে নারাজি আবেদন ও রিভিশন মামলা দায়ের করলে আদালত নতুন করে এই তদন্তের নির্দেশ দেন।

সময়ের আলো/জেডি 


 


  বিষয়:   সালমান শাহ  হত্যা  মামলা  তদন্ত প্রতিবেদন 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: