ডাকসুর উদ্যোগে চালু হচ্ছে শনিবারের বাস ট্রিপ

ঢাবি প্রতিনিধি

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) উদ্যোগে দীর্ঘ প্রতীক্ষার পর বিশ্ববিদ্যালয়ের বাসরুটগুলোতে শনিবারের ট্রিপ পুনরায় চালু হচ্ছে।বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে এই

2026-05-14T19:50:36+00:00
2026-05-14T19:50:36+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
শিক্ষা
ডাকসুর উদ্যোগে চালু হচ্ছে শনিবারের বাস ট্রিপ
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৭:৫০ পিএম 
ডাকসু উদ্যোগে দীর্ঘ প্রতীক্ষার পর বিশ্ববিদ্যালয়ের বাসরুটগুলোতে শনিবারের ট্রিপ পুনরায় চালু হচ্ছে । ছবি : সময়ের আলো
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) উদ্যোগে দীর্ঘ প্রতীক্ষার পর বিশ্ববিদ্যালয়ের বাসরুটগুলোতে শনিবারের ট্রিপ পুনরায় চালু হচ্ছে। 

বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আগামী পরশু (শনিবার) থেকে নিয়মিতভাবে বিশ্ববিদ্যালয়ের বাসগুলো চলাচল করবে। 

ডাকসুর পরিবহন সম্পাদক মো. আসিফ আবদুল্লাহ জানান, শনিবার সাপ্তাহিক ছুটি ঘোষণার পর থেকে বাস চলাচল বন্ধ ছিল। শিক্ষার্থীদের দুর্ভোগ কমাতে ইউজিসি থেকে বিশেষ ফান্ড বরাদ্দের মাধ্যমে এই সেবা চালু করা হয়েছে। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় বিষয়টি অনুমোদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি আরও বলেন, 'ট্রেজারার স্যারের কাছে গেলে তিনি বলেন বাজেট মাত্র দুই বছরের জন্য বরাদ্দ হয়েছে। যদি দীর্ঘমেয়াদি বাজেট নিশ্চিত না হয়, তাহলে এই সেবা স্থায়ীভাবে চালু রাখা কঠিন হবে। এমন নানা বিষয় সামনে আসে, যা আপনারা জানেন।'

ডাকসুর জিএস (এস‌এম) ফরহাদ বলেন, শনিবার বিভিন্ন বিভাগের পরীক্ষা ও লাইব্রেরিতে আসার ক্ষেত্রে অনাবাসিক শিক্ষার্থীরা, বিশেষ করে ছাত্রীরা চরম ভোগান্তিতে পড়তেন। শিক্ষার্থীদের যৌক্তিক দাবির প্রেক্ষিতে প্রশাসন এই ট্রিপ চালুর অনুমতি দিয়েছে। এছাড়া ছাত্রীদের জিমনেসিয়াম, রিডিং রুমে এসি স্থাপন ও শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালুর মতো কাজগুলোও প্রক্রিয়াধীন রয়েছে।

অনাবাসিক শিক্ষার্থীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা জানান, পরীক্ষা বা বিশেষ প্রয়োজনে শনিবার যাতায়াতে অতিরিক্ত ভাড়া ও ভোগান্তি পোহাতে হতো। ডাকসুর এই পদক্ষেপের ফলে সাধারণ শিক্ষার্থীদের দীর্ঘদিনের একটি সমস্যার সমাধান হলো। 

সময়ের আলো/জেডি 


  বিষয়:   ডাকসু  উদ্যোগ  শনিবার  বাস ট্রিপ  ঢাবি 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: