মাঠভরা সোনালি ধানে চান্দিনার কৃষকের মুখে সাফল্যের হাসি

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি

সারাদেশ

কুমিল্লার চান্দিনায় চলতি বোরো মৌসুমে ধানের বাম্পার ফলন হয়েছে। অনুকূল আবহাওয়া, সময়মতো সেচ ও সার ব্যবহারের কারণে মাঠজুড়ে এখন সোনালি

2026-05-14T20:02:55+00:00
2026-05-14T21:19:54+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
সারাদেশ
মাঠভরা সোনালি ধানে চান্দিনার কৃষকের মুখে সাফল্যের হাসি
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৮:০২ পিএম  আপডেট: ১৪.০৫.২০২৬ ৯:১৯ পিএম
বোরো মৌসুমে ধানের বাম্পার ফলন। ছবি : সময়ের আলো
কুমিল্লার চান্দিনায় চলতি বোরো মৌসুমে ধানের বাম্পার ফলন হয়েছে। অনুকূল আবহাওয়া, সময়মতো সেচ ও সার ব্যবহারের কারণে মাঠজুড়ে এখন সোনালি ধানের সমারোহ। ভালো ফলনে খুশি কৃষকরা। গত বছরের লোকসান কাটিয়ে এবার লাভের আশা করছেন তারা। উপজেলার বিভিন্ন ইউনিয়নের মাঠ ঘুরে দেখা গেছে, অধিকাংশ জমির ধান পেকে গেছে। অনেক এলাকায় ধান কাটা প্রায় শেষ। এখন ধান শুকিয়ে গোলায় তোলার কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ বছর রোগবালাই তুলনামূলক কম ছিল। পাশাপাশি সেচব্যবস্থা স্বাভাবিক থাকায় ধানের শীষ ভালোভাবে ভরাট হয়েছে। ফলে বিঘাপ্রতি ফলনও গত বছরের তুলনায় বেশি হয়েছে।

মেহার গ্রামের কৃষক সোহাগ বলেন, গত বছর ফলন ভালো না হওয়ায় কিছুটা ক্ষতির মুখে পড়েছিলাম। কিন্তু এবার জমির ধান দেখে মন ভরে গেছে। বাজারে দাম ভালো পেলে লাভ করতে পারবো।

কংগাই গ্রামের কৃষক মেহেদী হাসান বলেন, শ্রমিক সংকট কিছুটা ছিল। তারপরও পরিবারের সদস্যদের নিয়ে ধান কাটা শেষ করেছি। এখন আবহাওয়া ভালো থাকলে ধান শুকিয়ে বিক্রি করবো।

আলীকামোড়া গ্রামের কৃষক হোসেন মোল্লা বলেন, মৌসুমের শুরুতে ঝড়ের কারণে কিছুটা ভয় ছিল। তবে এখন আবহাওয়া ভালো থাকায় দ্রুত ধান শুকিয়ে বাজারে বিক্রির প্রস্তুতি নিচ্ছি।

কৃষি সংশ্লিষ্টরা বলছেন, সময়মতো বীজতলা তৈরি, সুষম সার ব্যবহার এবং নিয়মিত পরিচর্যার কারণেই এবার ভালো ফলন হয়েছে। বাজারে ধানের দাম সহনীয় থাকলে কৃষকদের মুখে হাসি আরও বাড়বে।

উপজেলা কৃষি অফিসার মোরশেদ আলম জানান, চলতি মৌসুমে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ছিল ১১ হাজার ১৬৮ হেক্টর জমি। তবে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে চাষ হয়েছে। ফলনও আশাব্যঞ্জক। এছাড়া এ বছর সরকারি ভাবে ১ হাজার ১২৩ মেট্রিক টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

আরবিএন 


  বিষয়:   কুমিল্লা  চান্দিনা  বোরো মৌসুম  ধান 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: