ইতালির কূটনীতিকের সঙ্গে বাংলাদেশ রাষ্ট্রদূতের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশ ও ইতালির মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের গ্রোথ অ্যান্ড এক্স‌পোর্ট প্রমোশন‌বিষয়ক মহাপরিচালক রাষ্ট্রদূত

2026-05-14T20:48:33+00:00
2026-05-14T20:48:33+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
ইতালির কূটনীতিকের সঙ্গে বাংলাদেশ রাষ্ট্রদূতের বৈঠক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৮:৪৮ পিএম 
সংগৃহীত ছবি
বাংলাদেশ ও ইতালির মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের গ্রোথ অ্যান্ড এক্স‌পোর্ট প্রমোশন‌বিষয়ক মহাপরিচালক রাষ্ট্রদূত মাউ‌রো বা‌তো‌কির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রকিবুল হক। 

বৃহস্পতিবার (১৪ মে) রাষ্ট্রদূত মাউরো বাতোঁকির সঙ্গে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রোমের বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে। সভায় দুই দেশের অর্থনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠককালে রাষ্ট্রদূত রকিবুল হক ইতালির সামগ্রিক অর্থনীতিতে প্রবাসী বাংলাদেশিদের সক্রিয় অবদানের বিষয়টি বিশেষভাবে তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, ইতালির ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে প্রবাসীরা উভয় দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। 

বিশেষ করে ইতালিতে বাংলাদেশিদের পরিচালিত ব্যবসা ও শিল্প-প্রতিষ্ঠানগুলোর প্রসার দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন। এই অগ্রযাত্রাকে আরও বেগবান করতে ইতালির পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা ও কার্যকর ভূমিকা পালনের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

সাক্ষাৎকালে উভয় পক্ষই বাংলাদেশ ও ইতালির দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ বাণিজ্যিক সম্পর্ককে আরও জোরদার করার বিষয়ে ঐকমত্য পোষণ করেন। রাষ্ট্রদূত রকিবুল হক প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন ব্যবসায়িক সমস্যার সমাধান এবং নতুন নতুন বিনিয়োগের ক্ষেত্র তৈরিতে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালকের দৃষ্টি আকর্ষণ করেন। মাউরো বাতোঁকিও বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করেন এবং দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধিতে ইতালির পক্ষ থেকে সম্ভাব্য সকল সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এই আলোচনার মাধ্যমে বাংলাদেশ ও ইতালির মধ্যকার অর্থনৈতিক কূটনীতি আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। মূলত ইউরোপের বাজারে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য প্রসারে ইতালি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার। 

প্রবাসীদের কর্মসংস্থান ও ব্যবসায়িক সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি দুই দেশের বাণিজ্যিক ভারসাম্য বজায় রাখতে এ ধরনের উচ্চপর্যায়ের যোগাযোগ ফলপ্রসূ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। দূতাবাস জানিয়েছে, আগামী দিনগুলোতে বাণিজ্যিক প্রসার ঘটাতে দুই দেশ আরও ঘনিষ্ঠভাবে কাজ করে যাবে।

সময়ের আলো/টিএইচ


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: