উখিয়ায় মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

কায়সার হামিদ মানিক, উখিয়া

সারাদেশ

কক্সবাজারের উখিয়ায় বাড়ি থেকে মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ মে) রাতে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের চরপাড়া এলাকায় তার

2026-05-14T21:00:13+00:00
2026-05-14T21:00:13+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
উখিয়ায় মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
কায়সার হামিদ মানিক, উখিয়া
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৯:০০ পিএম 
সংগৃহীত ছবি
কক্সবাজারের উখিয়ায় বাড়ি থেকে মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ মে) রাতে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের চরপাড়া এলাকায় তার লাশ উদ্ধার করা হয়। মৃত গোলাপশা আক্তার (১৭) একই এলাকার ছৈয়দ মিস্ত্রির মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে মাদ্রাসায় যাওয়ার জন্য পরিবারের সদস্যরা গোলাপশা আক্তারকে ডাকতে গেলে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে নামানো হয়।

Advertisement
উখিয়া থানার ওসি মো. মজিবুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে, পড়ালেখা নিয়ে মা-বাবার চাপের কারণে ওই শিক্ষার্থী আত্মহত্যা করে থাকতে পারে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরবিএন
  বিষয়:   কক্সবাজার  উখিয়া  মাদ্রাসা  ছাত্রী  ঝুলন্ত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: