শিবচরে পাগলা কুকুরের কামড়ে আহত ১০

মেহেরাব হোসেন, শিবচর (মাদারীপুর)

সারাদেশ

মাদারীপুরের শিবচর উপজেলায় কুকুরের কামড়ে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চার শিশু গুরুতর আহত হয়েছে। গুরুতর আহত তিন

2026-05-14T21:16:17+00:00
2026-05-14T21:16:17+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
শিবচরে পাগলা কুকুরের কামড়ে আহত ১০
মেহেরাব হোসেন, শিবচর (মাদারীপুর)
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৯:১৬ পিএম 
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : সময়ের আলো
মাদারীপুরের শিবচর উপজেলায় কুকুরের কামড়ে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চার শিশু গুরুতর আহত হয়েছে। গুরুতর আহত তিন শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার শিরুয়াইল ইউনিয়নের উৎরাইল গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে উৎরাইল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মধ্যের বাজার এলাকায় একটি কুকুর হঠাৎ নারী, পুরুষ ও শিশুদের ওপর আক্রমণ চালায়। এতে কেরামত আলী বেপারীর মেয়ে মরিয়ম আক্তার (৫), ওবাদুর বেপারীর ছেলে আয়ান (২), মো. বাদলের ছেলে মুরসালিন (৫) এবং রুবেল বেপারীর মেয়ে রুবিনা (৫) গুরুতর আহত হয়। এছাড়া আরও কয়েকজন আহত হন।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, উৎরাইল নয়াবাজার, কৃষি ব্যাংকের মোড় ও মধ্যের বাজার এলাকায় দীর্ঘদিন ধরে দলবদ্ধ কুকুর ঘোরাফেরা করছে। এতে শিশু ও সাধারণ মানুষের মধ্যে ভয় কাজ করছে।

স্থানীয় বাসিন্দা লিয়াকত বেপারী বলেন, এলাকায় নিয়মিত দল বেঁধে কুকুর ঘোরাফেরা করে। এতে শিশুদের স্কুলে যাওয়া ও মসজিদে আরবি পড়তে যেতেও ভয় লাগে। বুধবার সকালে একটি কুকুর প্রথমে এক শিশুকে কামড় দেয়। পরে কিছু সময়ের মধ্যে আরও কয়েকজনকে আক্রমণ করে।

তিনি আরও বলেন, আমার ভাতিজির মুখের মাংস পর্যন্ত তুলে নিয়েছে কুকুরে। প্রায় আধা ঘণ্টার মধ্যে ৭ থেকে ৮ জনকে কামড়ায়। প্রথমে আহতদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে ভ্যাকসিন না থাকায় পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয়রা জানান, ঘটনার পর এলাকায় সতর্কতামূলক মাইকিং করা হয়েছে। বিশেষ করে শিশুদের একা বাইরে না যেতে অভিভাবকদের সতর্ক করা হচ্ছে।

এ বিষয়ে এইচ এম ইবনে মিজান বলেন, ঘটনাটি দুঃখজনক। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত ভ্যাকসিন রয়েছে কি না তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরবিএন 


  বিষয়:   মাদারীপুর  শিবচর  কুকুর  কামড় 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: