ডুয়েটের নবনিযুক্ত উপাচার্য শাবিপ্রবির অধ্যাপক ড. ইকবাল

শাবিপ্রবি প্রতিনিধি

সারাদেশ

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিল্প ও উৎপাদন প্রকৌশল বিভাগের

2026-05-14T21:29:17+00:00
2026-05-14T21:30:00+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
ডুয়েটের নবনিযুক্ত উপাচার্য শাবিপ্রবির অধ্যাপক ড. ইকবাল
শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৯:২৯ পিএম  আপডেট: ১৪.০৫.২০২৬ ৯:৩০ পিএম
অধ্যাপক মোহাম্মদ ইকবাল। ছবি : সময়ের আলো
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিল্প ও উৎপাদন প্রকৌশল বিভাগের অধ্যাপক মোহাম্মদ ইকবাল। বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখার উপ-সচিব এ. এস. এম. কাসেমের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতির অনুমোদনক্রমে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) আইন ২০০৩-এর ১০ (১) ধারা অনুযায়ী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিল্প ও উৎপাদন প্রকৌশল বিভাগের অধ্যাপক মোহাম্মদ ইকবালকে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এ পদে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ (চার) বছর অথবা অবসর গ্রহণের তারিখ-এর মধ্যে যা পূর্বে ঘটে সেই সময় পর্যন্ত হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়। 

অনুভূতি ব্যক্ত করে ডুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ইকবাল বলেন, আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে নিজের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি ডুয়েটের শিক্ষা, গবেষণা ও উন্নয়নের জন্য কাজ করতে চাই। এক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

এর আগে তিনি সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। 

আরবিএন 
  বিষয়:   ডুয়েট  উপাচার্য  শাবিপ্রবি  অধ্যাপক ড. ইকবাল 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: