‘নতুন কুঁড়ির’ পুলে ঝড় তুললেন সাঁতারু রাকিব-রিয়াজ

নিজস্ব প্রতিবেদক

খেলা

দেশব্যাপী আয়োজিত‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর জেলা পর্যায়ের প্রতিযোগিতায় নিজেদের প্রতিভার স্বাক্ষর রেখেছে দুই উদীয়মান সাঁতারু— শেরপুরের রাকিব মিয়া এবং গাজীপুরের

2026-05-14T22:12:00+00:00
2026-05-14T22:12:43+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
খেলা
‘নতুন কুঁড়ির’ পুলে ঝড় তুললেন সাঁতারু রাকিব-রিয়াজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ১০:১২ পিএম  আপডেট: ১৪.০৫.২০২৬ ১০:১২ পিএম
ছবি : সময়ের আলো
দেশব্যাপী আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর জেলা পর্যায়ের প্রতিযোগিতায় নিজেদের প্রতিভার স্বাক্ষর রেখেছে দুই উদীয়মান সাঁতারু— শেরপুরের রাকিব মিয়া এবং গাজীপুরের শাহরিয়ার ইসলাম রিয়াজ। অভাব আর প্রতিকূলতাকে জয় করে আঞ্চলিক পর্যায়ে উন্নীত হওয়া এই দুই কিশোর এখন অনেকের জন্য অনুপ্রেরণা।

শেরপুর সুইমিং একাডেমির ছাত্র মো. রাকিব মিয়া জেলা পর্যায়ে ৫০ মিটার ব্রেস্টস্ট্রোক ও বাটারফ্লাই— উভয় ইভেন্টে স্বর্ণপদক জিতে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে। অষ্টম শ্রেণির এই শিক্ষার্থীর স্বপ্ন অলিম্পিকে অংশ নেওয়া।
 
তবে রাজমিস্ত্রি বাবার সংসারে চরম দারিদ্র্য তার পুষ্টিকর খাবার ও অনুশীলনের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। এছাড়া আধুনিক সুইমিং পুলের অভাবে সে জিকে পাইলট উচ্চ বিদ্যালয়ের পুকুরটি সংস্কারের জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছে।

অন্যদিকে, গাজীপুরের শ্রীপুর থেকে উঠে এসেছে আরেক উজ্জ্বল নক্ষত্র মো. শাহরিয়ার ইসলাম রিয়াজ। ভাঙনাহাটি রহমানিয়া কামিল মাদ্রাসার এই মেধাবী ছাত্র ফ্রি-স্টাইল ও ব্রেস্টস্ট্রোক বিভাগে প্রথম স্থান অধিকার করেছে। পড়াশোনা ও খেলাধুলায় সমান মনোযোগী রিয়াজকে নিয়ে তার বাবা আনোয়ার হোসেন বড়ো স্বপ্ন দেখছেন।

ক্রীড়া সংশ্লিষ্টরা মনে করছেন, সঠিক পরিচর্যা ও সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে রাকিব ও রিয়াজের মতো লড়াকু অ্যাথলেটরাই একদিন আন্তর্জাতিক অঙ্গনে দেশের লাল-সবুজ পতাকাকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   ‘নতুন কুঁড়ির স্পোর্টস ২০২৬’ সাঁতারু রাকিব-রিয়াজ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: