বিচ্ছেদ গুঞ্জনে নীরবতা ভাঙলেন মৌনী রায়

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

গত কয়েক দিন ধরেই বলিউডে ভাসছে অভিনেত্রী মৌনী রায়ের ঘর ভাঙার খবর। সামাজিকমাধ্যমে স্বামী সুরজ নাম্বিয়ার সঙ্গে তার বিচ্ছেদের গুঞ্জন

2026-05-15T02:34:04+00:00
2026-05-15T02:34:04+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
বিচ্ছেদ গুঞ্জনে নীরবতা ভাঙলেন মৌনী রায়
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ২:৩৪ এএম 
বলিউডের অভিনেত্রী মৌনী রায়। ছবি : সংগৃহীত
গত কয়েক দিন ধরেই বলিউডে ভাসছে অভিনেত্রী মৌনী রায়ের ঘর ভাঙার খবর। সামাজিকমাধ্যমে স্বামী সুরজ নাম্বিয়ার সঙ্গে তার বিচ্ছেদের গুঞ্জন দাবানলের মতো ছড়িয়ে পড়লেও এতদিন চুপ ছিলেন অভিনেত্রী।

অবশেষে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন মৌনী রায়। গুঞ্জন ভিত্তিহীন বলে ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী। মৌনী বলেন, সমাজমাধ্যমে আমাদের নিয়ে অনেক কিছু দেখছি। সবাইকে অনুরোধ করব, মিথ্যা তথ্য ছড়াবেন না।

Advertisement
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মৌনীর কিছু কার্যক্রম ঘিরেই মূলত গুঞ্জনের শুরু। ভক্তদের নজরে আসে, নিজের প্রোফাইল থেকে বিয়ের কয়েকটি ছবি সরিয়ে ফেলেছেন তিনি। একই সঙ্গে স্বামী সুরজ নাম্বিয়ারকেও আর অনুসরণ করছেন না মৌনী। 

এমনকি মৌনীর ঘনিষ্ঠ বন্ধু অভিনেত্রী দিশা পাটানিও সুরজকে আনফলো করেছেন বলে জানা যায়। এরপর থেকেই খবর রটে, এ দম্পতি এখন আর একসঙ্গে থাকছে না। এত আলোচনার মধ্যেও নীরব ছিলেন মৌনী ও সুরজ। 

উল্লেখ্য, ২০২২ সালে ভারতের গোয়ায় জমকালো আয়োজনে বিয়ে করেন মৌনী রায় ও সুরজ নাম্বিয়ার। বাঙালি ও মালয়ালি- দুই রীতিতেই সম্পন্ন হয়েছিল তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। দীর্ঘদিন ধরেই এই তারকা দম্পতিকে সুখী জুটি হিসেবেই দেখেছেন ভক্তরা। মৌনীর স্বামী সুরজ নাম্বিয়ারের জন্ম বেঙ্গালুরুতে।

সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বি.টেক ডিগ্রি অর্জন করেছেন তিনি। উচ্চশিক্ষা নিতে পাড়ি জমান বিদেশে এবং ফিন্যান্সিয়াল অ্যান্ড ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিংয়ে ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি দুবাইয়ে তার বাবার ব্যবসা দেখাশোনা করছেন। 

এদিকে সংসার সামলানোর পাশাপাশি মৌনী রায় ব্যস্ত রয়েছেন অভিনয়ে। তার অভিনীত নতুন সিনেমা ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আগামী ৫ জুন।
  বিষয়:   বিচ্ছেদ  গুঞ্জন  নীরবতা  মৌনী রায় 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: