ইউএইর সঙ্গে ক্রিকেট কূটনীতিতে নতুন অধ্যায় শুরু বিসিবির

ক্রীড়া প্রতিবেদক

খেলা

বাংলাদেশের ক্রিকেট অবকাঠামো উন্নয়নে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বিনিয়োগ আনার উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সদস্য সাঈদ

2026-05-15T03:06:16+00:00
2026-05-15T03:06:16+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
ইউএইর সঙ্গে ক্রিকেট কূটনীতিতে নতুন অধ্যায় শুরু বিসিবির
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৩:০৬ এএম 
বাংলাদেশের ক্রিকেট অবকাঠামো উন্নয়নে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বিনিয়োগ আনার উদ্যোগ নেন বিসিবির অ্যাডহক কমিটির সদস্য সাঈদ ইব্রাহিম আহমেদ। ছবি : সংগৃহীত
বাংলাদেশের ক্রিকেট অবকাঠামো উন্নয়নে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বিনিয়োগ আনার উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সদস্য সাঈদ ইব্রাহিম আহমেদ। এ লক্ষ্যে গতকাল বাংলাদেশে অবস্থিত ইউএই দূতাবাসে দেশটির রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি আব্দুল্লাহ আলহামদির সঙ্গে বৈঠক করেন তিনি।

বৈঠকে বাংলাদেশ ও ইউএইর মধ্যকার ক্রিকেট সহযোগিতা, অবকাঠামো উন্নয়ন এবং সম্ভাব্য বিনিয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে বাংলাদেশের ক্রিকেট উন্নয়নে ইউএই সরকারের আগ্রহের বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে আসে। 

আলোচনায় আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ, আধুনিক টার্ফ সুবিধা, ইনডোর ট্রেনিং অবকাঠামো এবং বায়োমেকানিক্যাল সেন্টার প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়ে ইতিবাচক আলোচনা হয়। 

পাশাপাশি খেলোয়াড়দের পারফরম্যান্স উন্নয়নে স্পোর্টস সায়েন্স ও প্রযুক্তিনির্ভর সহযোগিতার বিষয়ও গুরুত্ব পায়। ক্রিকেটের বাইরেও বাংলাদেশে সোলার এনার্জি ও অ্যাভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে ইউএই। 

বৈঠক শেষে সাঈদ ইব্রাহিম আহমেদ বলেন, বাংলাদেশের ক্রিকেটকে বিশ্বমানের পর্যায়ে নিতে হলে আন্তর্জাতিক সহযোগিতা ও আধুনিক অবকাঠামো উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউএইর মতো একটি দেশের সঙ্গে অংশীদারত্ব দেশের ক্রিকেটের জন্য বড় সুযোগ তৈরি করতে পারে। 

তিনি আরও বলেন, তরুণ ক্রিকেটারদের জন্য আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ সুবিধা নিশ্চিত করা এবং দেশের ক্রিকেট কাঠামো আধুনিকায়নের লক্ষ্যে তিনি দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছেন। ইউএই শুধু ক্রিকেট নয়, স্পোর্টসের কেন্দ্র গড়ে তুলেছে। 

তাদের অবকাঠামো অনেক উন্নত। আমরা চেষ্টা করব তাদের সঙ্গে অবকাঠামোগত দিকগুলো নিয়ে কাজ করতে। এ সময় ইউএই রাষ্ট্রদূত বাংলাদেশ ক্রিকেট দলের সাম্প্রতিক সাফল্যে শুভকামনা জানিয়েছেন।


  বিষয়:   ইউএই  ক্রিকেট কূটনীতি  বিসিবি 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: