সৌদি পৌঁছেছেন ৫৬৬৫৯ জন বাংলাদেশি হজযাত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন ৫৬ হাজার ৬৫৯ হজযাত্রী। বৃহস্পতিবার (১৪ মে) সৌদি সময় রাত ১১টা

2026-05-15T10:10:12+00:00
2026-05-15T10:10:12+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
সৌদি পৌঁছেছেন ৫৬৬৫৯ জন বাংলাদেশি হজযাত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ১০:১০ এএম 
সংগৃহীত ছবি
পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন ৫৬ হাজার ৬৫৯ হজযাত্রী। বৃহস্পতিবার (১৪ মে) সৌদি সময় রাত ১১টা ৫৯ মিনিটে ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিনে প্রকাশিত সর্বশেষ তথ্যে জানা গেছে। 

অন্যদিকে এখন পর্যন্ত সৌদি আরবে মোট ১৪ বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন।

এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৭২টি, সৌদি এয়ারলাইনসের ৫২টি ও ফ্লাইনাস এয়ারলাইনসের পরিচালিত ফ্লাইট সংখ্যা ২২টি।

সর্বশেষ মঙ্গলবার (১২ মে) গাজীপুর সদরের নাসরীন জাহান (৩৭) মদিনায় মারা গেছেন।

তিনি বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী।


মারা যাওয়া হজযাত্রীদের মধ্যে ১০ জন পুরুষ, ৪ জন নারী। মক্কায় ১১ জন ও মদিনায় ৩ জন মারা গেছেন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

এবার বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন।

এরমধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন হজযাত্রী রয়েছেন।

গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২১ মে পর্যন্ত সৌদি আরবে যাওয়ার ফ্লাইট চলবে। হজ শেষে ৩০ মে ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ৩০ জুন।

সময়ের আলো/জোই



  বিষয়:   সৌদি আরব  বাংলাদেশি  হজযাত্রী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: