সিলেটে হামে আরেক শিশুর মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন ৩১১ জন

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সারাদেশ

সিলেট বিভাগে হাম ও রুবেলার প্রাদুর্ভাব আরও উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর

2026-05-15T10:56:31+00:00
2026-05-15T10:56:31+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
সিলেটে হামে আরেক শিশুর মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন ৩১১ জন
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ১০:৫৬ এএম 
সংগৃহীত ছবি
সিলেট বিভাগে হাম ও রুবেলার প্রাদুর্ভাব আরও উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট ৩২ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩১১ জন রোগী।

শুক্রবার (১৫ মে) সিলেট বিভাগীয় পরিচালক, স্বাস্থ্য কার্যালয় প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন কোনো ল্যাব কনফার্মড রোগী শনাক্ত না হলেও সন্দেহভাজন হিসেবে নতুন করে ৬৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭ জন এবং সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ জন।


এদিকে, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৫ মাস বয়সী শিশু বন্ধন। তার বাড়ি হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের বলাকান্দি গ্রামে। শিশুটি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, চলতি বছর এখন পর্যন্ত সিলেট বিভাগে সন্দেহজনক হাম ও রুবেলায় ২৮ জন এবং নিশ্চিত হামে ৪ জনসহ মোট ৩২ জনের মৃত্যু হয়েছে।

বর্তমানে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৩১১ জন সন্দেহভাজন রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৫৯ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৭৪ জন এবং শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৯৮ জন ভর্তি রয়েছেন।

সময়ের আলো/জোই

  বিষয়:   সিলেট  হামে  শিশুর মৃত্যু  হাসপাতাল  চিকিৎসাধীন 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: