ভাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

সারাদেশ

ফরিদপুরের ভাঙ্গায় ছনিয়া বেগম (২৩) নামে এক গৃহবধূর নিজ বসতঘর থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ।বৃহস্পতিবার (১৪ মে)

2026-05-15T13:06:50+00:00
2026-05-15T13:06:50+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ভাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ১:০৬ পিএম 
প্রতীকী ছবি
ফরিদপুরের ভাঙ্গায় ছনিয়া বেগম (২৩) নামে এক গৃহবধূর নিজ বসতঘর থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৪ মে) রাতে উপজেলার কালামৃধা ইউনিয়নের দেওড়া পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ছনিয়া বেগম ওই এলাকার প্রবাসী রিপন হাওলাদারের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে নিজ বসতঘরে তিনি ফাঁস নেন। পরে পরিবারের সদস্যরা ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে জানালার ফাঁক দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়।

খবর পেয়ে ভাঙ্গা থানার এসআই মোহাম্মদ মিজানুর রহমান ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ভাঙ্গা থানা পুলিশ।

/এসএকে


  বিষয়:   ভাঙ্গা  গৃহবধূ  মরদেহ  উদ্ধার  পুলিশ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: