‘চামড়া শিল্প বিলিয়ন ডলার আয়ের খাত হিসেবে আবির্ভূত হবে’

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সারাদেশ

শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাংলাদেশে চামড়া শিল্প বিলিয়ন ডলারের রফতানি আয়ের খাত হিসেবে আবির্ভূত হবে।শুক্রবার (১৫ মে)

2026-05-15T17:45:21+00:00
2026-05-15T17:45:21+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
‘চামড়া শিল্প বিলিয়ন ডলার আয়ের খাত হিসেবে আবির্ভূত হবে’
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৫:৪৫ পিএম 
শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি : সময়ের আলো
শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাংলাদেশে চামড়া শিল্প বিলিয়ন ডলারের রফতানি আয়ের খাত হিসেবে আবির্ভূত হবে।

শুক্রবার (১৫ মে) বিকেলে সিলেটে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের আয়োজনে ৪৭তম বিভাগীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। 

পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ‘কোরবানির একটি চামড়াও যেন নষ্ট না হয়, সে বিষয়ে প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্বারোপ করেছেন। সরকার এটিকে একটি জাতীয় দায়িত্ব ও চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে।’ 


বাণিজ্য মন্ত্রী আরও বলেন, ‘কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। এটি যথাযথভাবে সংরক্ষণ করা গেলে দেশের চামড়া শিল্প ও রফতানি আয় বাড়ার পাশাপাশি এতিমখানা, মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংগুলোর আর্থিক সক্ষমতা বাড়বে।’ 

সামান্য অসচেতনতার কারণে প্রতিবছর যে বিপুল পরিমাণ চামড়া নষ্ট হয়, তা রোধে এবার সরকারের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।

/কেএইচও


  বিষয়:   চামড়া শিল্প  আয়ের খাত  বিলিয়ন ডলার  বাণিজ্যমন্ত্রী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: