দাওয়াত না দিয়ে গোপনে বিয়ে, বন্ধুদের বিক্ষোভ মিছিল

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

সারাদেশ

‘টাকা লাগলে টাকা নিতি, তাও বন্ধুদের দাওয়াত দিতি!’ —এমনই এক করুণ অথচ হাস্যরসাত্মক স্লোগান নিয়ে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট সংলগ্ন ঢাকা-খুলনা

2026-05-15T18:41:03+00:00
2026-05-15T18:41:03+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
দাওয়াত না দিয়ে গোপনে বিয়ে, বন্ধুদের বিক্ষোভ মিছিল
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৬:৪১ পিএম 
ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে এই অভিনব বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। ছবি : সময়ের আলো
‘টাকা লাগলে টাকা নিতি, তাও বন্ধুদের দাওয়াত দিতি!’ —এমনই এক করুণ অথচ হাস্যরসাত্মক স্লোগান নিয়ে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়ক কাঁপিয়ে তুললো একদল বন্ধু। কারণটা কোনো রাজনৈতিক দাবি নয়, বরং প্রিয় বন্ধু শাকিল শেখের ‘গোপনে বিয়ে’ করার প্রতিবাদ!

শুক্রবার (১৫ মে) বিকেলে এসএসসি ২০১৫ ব্যাচের একদল বন্ধু ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে এই অভিনব বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন।

বন্ধুদের দাবি, তাদের দীর্ঘদিনের বন্ধু শাকিল শেখ তাদের কাউকে কিছু না জানিয়ে বিয়ের পিঁড়িতে বসে গেছেন। বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষ করে যখন ঘর-সংসার শুরু করেছেন, তখন বন্ধুরা খবরটি জানতে পারেন। বন্ধুর এমন ‘বিশ্বাসঘাতকতায়’ ক্ষোভে ফেটে পড়েন তারা।

মহাসড়কের ওপর দাঁড়িয়ে প্রতিবাদী বন্ধুরা বলেন, ‘বন্ধুত্বের সম্পর্কে কোনো লুকোচুরি থাকতে পারে না। গোপনে বিয়ে করে সে বন্ধুত্বের অমর্যাদা করেছে, তাই আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি। দাওয়াত দিলে কি আমরা সব খেয়ে ফেলতাম? বড়জোর একটু বেশিই খেতাম!’ 


মহাসড়কের পাশে এমন ব্যতিক্রমী প্রতিবাদ দেখে পথচারী ও যাত্রীদের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়। অনেকেই গাড়ি থামিয়ে এই মজার দৃশ্য উপভোগ করেন এবং ছবি তোলেন। মুহূর্তের মধ্যেই এই ‘বিক্ষোভ’ এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করে।

তবে বন্ধুদের এই ‘আন্দোলন’ কেবলই অভিমান থেকে। প্রতিবাদ শেষে তারা প্রিয় বন্ধু শাকিলের নতুন দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও শুভকামনা জানাতেও ভুলেননি।

/কেএইচও
  বিষয়:   দাওয়াত  বিয়ে  বন্ধু  বিক্ষোভ মিছিল 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: