নতুন কুঁড়ির মিথিলাকে আর্থিক সহায়তা দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

খেলা

চাঁপাইনবাবগঞ্জের কামাল উদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ও উদীয়মান কাবাডি খেলোয়াড় মিথিলা খাতুনের চিকিৎসার সার্বিক দায়িত্ব ও খোঁজ নিয়েছেন যুব

2026-05-15T20:52:17+00:00
2026-05-15T20:52:17+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
নতুন কুঁড়ির মিথিলাকে আর্থিক সহায়তা দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৮:৫২ পিএম 
নতুন কুঁড়ির মিথিলাকে আর্থিক সহায়তা দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী। ছবি : সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জের কামাল উদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ও উদীয়মান কাবাডি খেলোয়াড় মিথিলা খাতুনের চিকিৎসার সার্বিক দায়িত্ব ও খোঁজ নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক।

সম্প্রতি প্রতিভা অন্বেষণের কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর কাবাডি ইভেন্টের বাছাই প্রতিযোগিতা চলাকালীন সময়ে পেটে গুরুতর আঘাত পেয়ে আহত হয় মিথিলা। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

বিষয়টি জানার পর আমিনুল হক তার মন্ত্রণালয়ের পক্ষ থেকে খোঁজখবর নেন। শুক্রবার (১৫ মে) দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদে মিথিলা তার মাকে নিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসলে, চিকিৎসাধীন মিথিলার সঙ্গে কথা বলেন তিনি। এ সময় মিথিলাকে দ্রুত সুস্থ হয়ে আবারও খেলায় ফেরার সাহস জোগান, একই সাথে উন্নত চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য তার পরিবারের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন। 

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, সরকার দেশের তৃণমূল পর্যায়ের সকল ক্রীড়াবিদদের পাশে আছে এবং ভবিষ্যতে মিথিলার যেকোনো প্রয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় পাশে থাকবে।

মিথিলার মা সেলিনা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান এবং এই সহযোগিতা তাকে পড়াশোনা এবং খেলাধুলায় ফিরতে সহায়তা করবে বলে জানান।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   চাঁপাইনবাবগঞ্জ  কাবাডি 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: