বাবার মৃত্যুর চার ঘণ্টা পর না ফেরার দেশে ছেলেও

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

নারায়ণগঞ্জের ফতুল্লায় বাসায় গ্যাস বিস্ফোরণে এক পরিবারের ৪ জন দগ্ধের ঘটনায় বাবার মৃত্যুর চার ঘণ্টা পর মারা গেছে ছেলে রাকিব

2026-05-15T21:19:14+00:00
2026-05-15T21:19:14+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
বাবার মৃত্যুর চার ঘণ্টা পর না ফেরার দেশে ছেলেও
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৯:১৯ পিএম 
বাবার মৃত্যুর চার ঘণ্টা পর না ফেরার দেশে ছেলেও। ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জের ফতুল্লায় বাসায় গ্যাস বিস্ফোরণে এক পরিবারের ৪ জন দগ্ধের ঘটনায় বাবার মৃত্যুর চার ঘণ্টা পর মারা গেছে ছেলে রাকিব (১৬)। সকাল পৌনে ১১টার দিকে মারা যায় রাকিবের বাবা আব্দুল কাদির (৫০)।

শুক্রবার (১৫ মে) দুপুর পৌনে ২টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রাকিব। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

তিনি জানান, রাকিবের শরীরের ৩৬ শতাংশ পুড়ে গিয়েছিল। বর্তমানে রাকিবের জমজ ভাই সাকিব ১৭ শতাংশ মেহেদী ১৮ শতাংশ, দগ্ধ নিয়ে ভর্তি আছে। তাদের ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের দুজনের অবস্থাও গুরুতর।

এর আগে, গত সোমবার সকাল সাড়ে ৬টার দিকে ফতুল্লার শিবু মার্কেটের পাশে কুতুবপুর রাখিবাজার এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ হয় আব্দুল কাদির (৫০), তার তিন ছেলে মেহেদী (১৭), সাকিব (১৬) ও তার জমজ ভাই রাকিব (১৬)।

তাদেরকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মো. ফারুক জানান, একতলা ভবনটিতে ভাড়া থাকেন আব্দুল কাদিরের পরিবার। তার তিন ছেলে এবং স্ত্রীকে নিয়ে বসবাস করেন। সোমবার সকালে তাদের বাসায় বিকট একটি বিস্ফোরণ হয়। বিস্ফোরণের শব্দে আশপাশের মানুষ জেগে ওঠে। তখন সবাই দৌড়ে গিয়ে দেখেন, ওই বাড়িটির দরজা, জানলা ভেঙে পড়েছে। ঘরের ভেতর থেকে দগ্ধ অবস্থায় একে একে বের হচ্ছেন। সঙ্গে সঙ্গে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। 

তিনি জানান, ধারণা করা হচ্ছে, ওই বাসার গ্যাস লিকেজ হয়ে জমে থাকা গ্যাস থেকে অথবা ফ্রিজের কম্প্রেসার থেকে এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে। তবে এটি কেউই নিশ্চিতভাবে বলতে পারছে না। 

মৃত রাকিবের চাচাতো বোন জুলিয়া আক্তার জানান, তাদের গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দশআনি গ্রামে। তার চাচা আব্দুল কাদির অটোরিকশা চালক ছিলেন। আর তার ছেলে মেহেদি হালিম বিক্রেতা, সাকিব একটি কারখানায় কাজ করে এবং রাকিব চটপটি বিক্রি করতো। ঘটনার সময় ৩ ছেলে ও বাবা ঘুমিয়েছিলেন। আর তাদের মা রান্নার কাজের জন্য পানি সংগ্রহ করতে ঘরের বাইরে ছিলেন। তখনই এই দুর্ঘটনা ঘটলে ভাগ্যক্রমে বেঁচে যান তিনি।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   ফতুল্লা  গ্যাস বিস্ফোরণ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: