রাউল কাস্ত্রোর বিরুদ্ধে অভিযোগ গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে অভিযোগ গঠনের পরিকল্পনা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে সম্ভাব্য এই অভিযোগ কবে আনুষ্ঠানিকভাবে দাখিল করা

2026-05-16T10:39:27+00:00
2026-05-16T10:39:27+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
রাউল কাস্ত্রোর বিরুদ্ধে অভিযোগ গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ১০:৩৯ এএম 
কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো। ছবি: সংগৃহীত
কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে অভিযোগ গঠনের পরিকল্পনা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে সম্ভাব্য এই অভিযোগ কবে আনুষ্ঠানিকভাবে দাখিল করা হবে, তা এখনো স্পষ্ট নয়। 

বৃহস্পতিবার (১৪ মে) সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে মার্কিন বিচার বিভাগের এক কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়েছে, ৯৪ বছর বয়সী রাউলের বিরুদ্ধে সম্ভাব্য অভিযোগ মূলত একটি বিমান ভূপাতিত করার ঘটনার সঙ্গে সম্পর্কিত হবে। তিনি কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর ভাই।
মার্কিন সংবাদমাধ্যম সিবিএস আগেই জানিয়েছিল, মামলাটি ১৯৯৬ সালে মানবিক সহায়তাভিত্তিক সংগঠন ব্রাদার্স অব রেসকিউ পরিচালিত একটি বিমান গুলি করে ভূপাতিত করার ঘটনার সঙ্গে সম্পর্কিত। ওই ঘটনায় কয়েকজন নিহত হয়েছিলেন।

কিউবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি। একইভাবে মার্কিন বিচার বিভাগের মুখপাত্রও মন্তব্যের অনুরোধের জবাব দেননি।

/কেএইচও
  বিষয়:   রাউল কাস্ত্রো  অভিযোগ গঠন  যুক্তরাষ্ট্র 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: