বাস মালিক সমিতির দ্বন্দ্বে মহাসড়ক অবরোধ

হবিগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

দীর্ঘ ১৫ দিনের পাল্টাপাল্টি কর্মসূচির পরও হবিগঞ্জ-সিলেট বাস মালিক সমিতি ও মৌলভীবাজার এসএমএস বাস মালিক সমিতির মধ্যকার বিরোধের সমাধান না

2026-05-16T16:20:30+00:00
2026-05-16T16:20:30+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
বাস মালিক সমিতির দ্বন্দ্বে মহাসড়ক অবরোধ
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ৪:২০ পিএম 
ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন হবিগঞ্জ বাস মালিক ও শ্রমিকরা। ছবি : সময়ের আলো
দীর্ঘ ১৫ দিনের পাল্টাপাল্টি কর্মসূচির পরও হবিগঞ্জ-সিলেট বাস মালিক সমিতি ও মৌলভীবাজার এসএমএস বাস মালিক সমিতির মধ্যকার বিরোধের সমাধান না হওয়ায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন হবিগঞ্জের বাস মালিক ও শ্রমিকরা।

শনিবার (১৬ মে) দুপুরে শায়েস্তাগঞ্জ এলাকায় এ অবরোধ কর্মসূচি পালন করা হয়। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং দূরপাল্লার যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। প্রায় দুই ঘণ্টা পর বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে প্রশাসনের আশ্বাসে সাময়িকভাবে অবরোধ প্রত্যাহার করেন আন্দোলনকারীরা।

সূত্রে জানা যায়, সিলেট বিভাগীয় কমিশনারের নির্দেশনায় হবিগঞ্জ-মৌলভীবাজার রুটে ‘হবিগঞ্জ বিরতিহীন পরিবহন’ নামে বাস চলাচল শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী শনিবার সকাল থেকে বাস চলাচল শুরু হলেও দুপুরে অভিযোগ ওঠে, মৌলভীবাজার বাস মালিক সমিতি হবিগঞ্জের বাস আটকে দিয়েছে। 

এর প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন হবিগঞ্জ বাস মালিক সমিতির নেতাকর্মীরা।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বাস মালিক সমিতির নেতাদের সঙ্গে আলোচনা করেন। পরে দ্রুত সমাধানের আশ্বাস দিলে দুই ঘণ্টার জন্য অবরোধ স্থগিত করা হয়।

হবিগঞ্জ বাস মালিক সমিতির সদস্য সচিব সোহেল চৌধুরী বলেন, ‘আমরা সাময়িকভাবে অবরোধ প্রত্যাহার করেছি। দ্রুত সমস্যার সমাধান না হলে আবারও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’

/এসএকে


  বিষয়:   বাস  মালিক  সমিতি  দ্বন্দ্ব  মহাসড়ক  অবরোধ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: