রাজধানীতে ভবনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

রাজধানীর মধ্য বাড্ডা এলাকায় এসি লাগানোর সময় ৬ তলা বাসার ছাদ থেকে পড়ে ফাহিম (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

2026-05-16T17:02:09+00:00
2026-05-16T17:02:09+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
রাজধানীতে ভবনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ৫:০২ পিএম 
প্রতীকী ছবি
রাজধানীর মধ্য বাড্ডা এলাকায় এসি লাগানোর সময় ৬ তলা বাসার ছাদ থেকে পড়ে ফাহিম (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মে) দুপুর ১টার দিকে মধ্য বাড্ডার বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুপুর আড়াইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে মৃতের সহকর্মী মো. রিফাত জানান, তারা বাড্ডায় ‘ইলেক্ট্রা হাব’ নামে একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। 

সকালে কয়েকজন মিলে মধ্য বাড্ডার বউবাজার এলাকার একটি বাসায় এসি লাগানোর কাজ করতে যান। সেখানে ৬ তলার ছাদে কাজ করার সময় ফাহিম নিচে পড়ে গুরুতর আহত হন। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহত ফাহিমের বাড়ি মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার ধীতপুর গ্রামে। বর্তমানে তিনি বাড্ডা আদর্শনগর এলাকায় একটি মেসে থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য বাড্ডা থানায় জানানো হয়েছে।

আরবিএন 


  বিষয়:   রাজধানী  মধ্য বাড্ডা  এসি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: