বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাদেশ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটায় বজ্রপাতে রিয়াজুল ইসলাম (৩৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় এক কিশোর ও গৃহবধূ আহত

2026-05-16T17:39:19+00:00
2026-05-16T17:39:19+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ৫:৩৯ পিএম 
কৃষক রিয়াজুলকে হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হয়। ছবি : সময়ের আলো
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটায় বজ্রপাতে রিয়াজুল ইসলাম (৩৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় এক কিশোর ও গৃহবধূ আহত হয়।

শনিবার (১৬ মে) দুপুরে উপজেলার কেদার ইউনিয়নের চর বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত রিয়াজুল কেদার ইউনিয়নের চর বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা। নিহতের পরিবার জানায়, সকালে রিয়াজুল ইসলাম বাড়ির পাশে নিজ জমিতে ধান কাটতে যায়। ১১টার দিকে হঠাৎ বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। এ সময় বজ্রাঘাতে মাঠেই গুরুতর আহত হয় রিয়াজুল। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 


এদিকে, একই সময় মাঠে ছাগল আনতে গিয়ে বামনডাঙ্গা ইউনিয়নের কিশোর বায়েজিদ (১৫) ও গৃহবধূ ইসমেতারা পাকের ঘরে থাকা অবস্থায় বজ্রাঘাতে আহত হয়। তাদের দুজনকে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

কচাকাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পণ কুমার দাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

/মহু


  বিষয়:   বজ্রপাত  মৃত্যু  আহত  কুড়িগ্রাম  রংপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: