স্বামীর গলা কেটে হত্যার অভিযোগে স্ত্রী আটক

নাটোর প্রতিনিধি

সারাদেশ

নাটোরে ধারালো অস্ত্র দিয়ে বৃদ্ধ স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রী রতেযান বেগমের (৬৫) বিরুদ্ধে। এঘটনায় অভিযুক্ত স্ত্রীকে আটক

2026-05-16T18:27:10+00:00
2026-05-16T18:27:10+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
স্বামীর গলা কেটে হত্যার অভিযোগে স্ত্রী আটক
নাটোর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ৬:২৭ পিএম 
স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগ স্ত্রী রতেযান বেগম আটক। ছবি : সংগৃহীত
নাটোরে ধারালো অস্ত্র দিয়ে বৃদ্ধ স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রী রতেযান বেগমের (৬৫) বিরুদ্ধে। এঘটনায় অভিযুক্ত স্ত্রীকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৬ মে) দুপুরে নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের চৌগাছি গ্রামে ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ মানু সরকার (৭০) ওই গ্রামের মৃত জিয়ারত সরকারের ছেলে।

সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই এই বৃদ্ধ দম্পতির মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কলহ চলছিল। দুপুরে কথা-কাটাকাটির পর মান্নান সরকার মাঠে কাজ করতে যান। কাজ শেষে বাড়িতে ফিরে বিশ্রাম নেওয়ার সময় স্ত্রী  ধারালো অস্ত্র দিয়ে তার গলায় আঘাত করেন। এতে শ্বাসনালী কেটে অতিরিক্ত রক্তক্ষরণ হলে ঘটনাস্থলেই মানু সরকারের মৃত্যু হয়।

খবর পেয়ে নাটোর সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। এসময় অভিযুক্ত স্ত্রী রতেযান বেগমকে আটক করা হয়। 

এ বিষয়ে নাটোর সদর থানার অফিসার ইন চার্জ  (ওসি) মনসুর রহমান  জানান, পারিবারিক কলহের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযুক্ত নারী আমাদের হেফাজতে রয়েছেন এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান আছে।

/এসএকে
  বিষয়:   স্বামী  হত্যা  অভিযোগ  স্ত্রী  আটক 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: