জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি

সারাদেশ

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার এক জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে প্রশাসন।শনিবার (১৬ মে) বিকেলে উপজেলার চরজব্বার

2026-05-16T18:39:11+00:00
2026-05-16T18:39:11+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ৬:৩৯ পিএম 
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার জামায়াত আমিরের বাড়ি থেকে সরকারি চাল উদ্ধার। ছবি : সময়ের আলো
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার এক জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে প্রশাসন।

শনিবার (১৬ মে) বিকেলে উপজেলার চরজব্বার ইউনিয়নের বাজার এলাকার আবদুস সামাদ ওরফে ডাক্তার সামাদের বাড়িতে অভিযান চালিয়ে চালগুলো উদ্ধার করা হয়।

অভিযুক্ত আবদুস সামাদ চরজব্বার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের আমীর হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তার বাড়িতে সরকারি চাল মজুদ রাখা হচ্ছিল। পরে সেগুলো বেশি দামে বিক্রি করা হতো বলে অভিযোগ রয়েছে।

শনিবার বিষয়টি জানতে পেরে এলাকাবাসী সামাদের বাড়িতে যান। সেখানে একটি কক্ষে বিপুল পরিমাণ সরকারি চালের বস্তা দেখতে পেয়ে তারা প্রশাসন ও পুলিশকে খবর দেন।

খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে ৯৯ বস্তা চাল উদ্ধার করেন। পরে সেগুলো ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে রাখা হয়।

তবে অভিযোগ অস্বীকার করে আবদুস সামাদ বলেন, ‘আমার ছোট ভাই ডাক্তার আজগর একজন ডিলার। তাই বাড়িতে চাল রাখা হয়েছিল।’

সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে চালগুলো উদ্ধার করা হয়েছে। চালগুলোর বৈধ কাগজপত্র রয়েছে কি না তা যাচাই করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এসএকে


  বিষয়:   জামায়াত  নেতা  বাড়ি  সরকার  চাল  অভিযান 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: