ফারাক্কা দিবসকে ‘জাতীয় পানি অধিকার দিবস’ ঘোষণার দাবি ডাকসুর

ঢাবি প্রতিনিধি

শিক্ষা

ঐতিহাসিক ফারাক্কা দিবসকে ‘জাতীয় পানি অধিকার দিবস’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। একই

2026-05-16T18:51:15+00:00
2026-05-16T18:51:15+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
শিক্ষা
ফারাক্কা দিবসকে ‘জাতীয় পানি অধিকার দিবস’ ঘোষণার দাবি ডাকসুর
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ৬:৫১ পিএম 
সংগৃহীত ছবি
ঐতিহাসিক ফারাক্কা দিবসকে ‘জাতীয় পানি অধিকার দিবস’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। একই সঙ্গে ভারতের ‘পানি আগ্রাসনের’ বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। শনিবার (১৬ মে) ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে ১৯৭৬ সালের ১৬ মে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে রাজশাহীর কানসাট থেকে ফারাক্কা অভিমুখে লংমার্চের ঐতিহাসিক আন্দোলনের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। এতে বলা হয়, সেই আন্দোলনের পঞ্চাশ বছর পরও বাংলাদেশের মানুষ একই ধরনের শোষণের শিকার হচ্ছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ফারাক্কা বাঁধের মাধ্যমে ভারত একতরফাভাবে গঙ্গার পানি প্রত্যাহার করছে, যার ফলে বাংলাদেশের উত্তরাঞ্চল মরুভূমির দিকে যাচ্ছে, কৃষি ক্ষতিগ্রস্ত হচ্ছে, জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে এবং কোটি কোটি মানুষের জীবিকা ঝুঁকির মুখে পড়েছে।

এতে আরও বলা হয়, ফারাক্কা বিষয়টি কেবল একটি উদাহরণ মাত্র; দুই দশকের বেশি সময় ধরে তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি ঝুলে থাকায় উত্তরাঞ্চলের কৃষকেরা চরম সংকটে আছেন। পাশাপাশি ভারতের মণিপুরে বরাক নদীর ওপর টিপাইমুখ বাঁধ বাস্তবায়িত হলে বাংলাদেশের সুরমা-কুশিয়ারা অববাহিকায় বড় ধরনের বিপর্যয় নেমে আসবে এবং হাওরাঞ্চলের কৃষি ও জনজীবন ক্ষতিগ্রস্ত হবে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, ভারত আন্তর্জাতিক নদী আইন ও প্রতিবেশীসুলভ আচরণ উপেক্ষা করে ৫৪টি অভিন্ন নদীর অধিকাংশের পানিপ্রবাহ একতরফাভাবে নিয়ন্ত্রণ করছে।

এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ডাকসু সরকারের প্রতি আহ্বান জানায়, কূটনৈতিক নমনীয়তার পরিবর্তে জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রেখে আন্তর্জাতিক নদী আইনের ভিত্তিতে ভারতের সঙ্গে দৃঢ় ও স্বচ্ছ আলোচনা করতে হবে। দ্রুত তিস্তা চুক্তি সম্পাদন এবং টিপাইমুখসহ যেকোনো একতরফা প্রকল্পের বিরুদ্ধে জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলে অবস্থান নিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফারাক্কা বাঁধবিরোধী আন্দোলন আমাদের শেখায়-জাতীয় অধিকারের প্রশ্নে ছাত্রসমাজ কখনো নীরব থাকতে পারে না। বাংলাদেশের নদী, পানি ও অস্তিত্ব রক্ষার সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসমাজ ও দেশের সংগ্রামী ছাত্র-জনতা সবসময় সজাগ ও প্রতিবাদী থাকবে।

আরবিএন


  বিষয়:   ফারাক্কা দিবস  জাতীয় পানি অধিকার দিবস  ডাকসু 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: