ধান-চাল সংগ্রহ করতে ‘কৃষকের অ্যাপ’ উদ্বোধন

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

সারাদেশ

নাটোরের বড়াইগ্রামে প্রান্তিক কৃষকদের কাছ থেকে ‘কৃষকের অ্যাপ’ বা ডিজিটাল খাদ্য সংগ্রহ ব্যবস্থাপনার মাধ্যমে ন্যায্য মূল্যে অভ্যন্তরীণ বোরো ধান-চাল ও

2026-05-16T19:13:23+00:00
2026-05-16T19:13:23+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
ধান-চাল সংগ্রহ করতে ‘কৃষকের অ্যাপ’ উদ্বোধন
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ৭:১৩ পিএম 
বোরো ধান-চাল ও গম সংগ্রহ কার্যক্রম-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন। ছবি : সময়ের আলো
নাটোরের বড়াইগ্রামে প্রান্তিক কৃষকদের কাছ থেকে ‘কৃষকের অ্যাপ’ বা ডিজিটাল খাদ্য সংগ্রহ ব্যবস্থাপনার মাধ্যমে ন্যায্য মূল্যে অভ্যন্তরীণ বোরো ধান-চাল ও গম সংগ্রহ কার্যক্রম-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৬ মে) সকালে বনপাড়াস্থ উপজেলা খাদ্য গুদাম চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি নাটোর-৪ (গুরুদাসপুর–বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ডালিম কাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস এবং সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের জাহাঙ্গীর।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য পরিদর্শক মাহাবুবা পারভীন, বনপাড়া পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবিএম ইকবাল হোসেন রাজু, উপজেলা শ্রমিক দলের সভাপতি মুন্নাফ হোসেন, পৌর যুবদলের সভাপতি মিজানুর রহমান এবং মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক কিশোর কুন্ডুসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ডালিম কাজী জানান, চলতি বছর বোরো ধানের চাল (সিদ্ধ) প্রতি মণ ৪৯ টাকা দরে মোট ৯,২৩৮ মেট্রিক টন, বোরো ধান ৩৬ টাকা দরে ৫০০ মেট্রিক টন এবং গম ৩৬ টাকা দরে ৮২০ মেট্রিক টন সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও জানান, তালিকাভুক্ত মিল মালিকদের কাছ থেকে চাল সংগ্রহ করা হবে এবং ধান ও গম সরাসরি কৃষকদের কাছ থেকে ‘কৃষকের অ্যাপ’ বা ডিজিটাল খাদ্য সংগ্রহ ব্যবস্থার মাধ্যমে ক্রয় করা হবে। স্মার্টফোনের মাধ্যমে নিবন্ধন করে কৃষকেরা ঘরে বসেই ধান ও গম বিক্রির আবেদন করতে পারবেন।

/এসএকে
  বিষয়:   ধান  চাল  কৃষক  অ্যাপ  উদ্বোধন 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: