পুকুরে ডুবে শিশুর মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

সারাদেশ

সাতক্ষীরার শ্যামনগরে পুকুরের পানিতে ডুবে আব্দুর রহমান (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (১৬ মে) সকাল ১০টার দিকে উপজেলার নূরনগর

2026-05-16T19:19:09+00:00
2026-05-16T19:19:09+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
পুকুরে ডুবে শিশুর মৃত্যু
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ৭:১৯ পিএম 
প্রতীকী ছবি
সাতক্ষীরার শ্যামনগরে পুকুরের পানিতে ডুবে আব্দুর রহমান (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ মে) সকাল ১০টার দিকে উপজেলার নূরনগর ইউনিয়নের ছোট শ্যামনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ছোট শ্যামনগর গ্রামের ভ্যানচালক আমির হোসেনের ছোট ছেলে।

পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, আব্দুর রহমান প্রতিদিনের মতো বাড়ির উঠানে অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল। একপর্যায়ে সবার অজান্তে সে বাড়ির পাশের পুকুরের দিকে চলে যায়। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

পরে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে শিশুটিকে ভাসতে দেখা যায়। দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় এক গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

/এসএকে


  বিষয়:   পুকুর  ডুবে  শিশু  মৃত্যু  সাতক্ষীরা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: