তারেক রহমানের নেতৃত্বে দেশ ঘুরে দাঁড়াবে : খন্দকার মোশাররফ হোসেন

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

রাজনীতি

ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া ধ্বংসস্তূপ থেকে দেশ দ্রুত উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। তারেক রহমানের গতিশীল নেতৃত্বে বাংলাদেশ ঘুরে

2026-05-16T19:27:21+00:00
2026-05-16T19:27:21+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
তারেক রহমানের নেতৃত্বে দেশ ঘুরে দাঁড়াবে : খন্দকার মোশাররফ হোসেন
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ৭:২৭ পিএম 
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। ছবি : সময়ের আলো
ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া ধ্বংসস্তূপ থেকে দেশ দ্রুত উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। তারেক রহমানের গতিশীল নেতৃত্বে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

শনিবার (১৬ মে) দাউদকান্দিতে উপজেলা প্রশাসনের আয়োজনে দ্বিতীয় পর্যায়ের ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন, কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. নূরুল ইসলাম পাটোয়ারী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলামসহ স্থানীয় প্রশাসন ও বিএনপি নেতৃবৃন্দ।

ড. মোশাররফ হোসেন বলেন, অতীত সরকারের কারণে দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে বর্তমান নেতৃত্বের মাধ্যমে দ্রুত অগ্রগতি সম্ভব। তিনি আরও দাবি করেন, দরিদ্র ও কৃষক পরিবারের জন্য ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড ও কৃষক কার্ড বিতরণের মতো উদ্যোগ নেওয়া হচ্ছে, যা সাধারণ মানুষের উপকারে আসবে।

বিশেষ অতিথি ড. খন্দকার মারুফ হোসেন বলেন, বর্তমান নেতৃত্বের মাধ্যমে দেশ উন্নত ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। তিনি নেতাকর্মীদের জনগণের পাশে থেকে সততার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

/এসএকে


  বিষয়:   তারেক রহমান  নেতৃত্ব  দেশ  খন্দকার  মোশাররফ  বাংলাদেশ 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: