এফএলজেএফের নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

মৎস্য ও প্রাণিসম্পদ খাত নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন ফিশারিজ অ্যান্ড লাইভস্টক জার্নালিস্টস ফোরামের (এফএলজেএফ) ২০২৬-২৮ সেশনের ১১ সদস্যের কমিটি

2026-05-16T20:06:34+00:00
2026-05-16T20:06:34+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
বিবিধ
এফএলজেএফের নতুন কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ৮:০৬ পিএম 
ছবি : সময়ের আলো
মৎস্য ও প্রাণিসম্পদ খাত নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন ফিশারিজ অ্যান্ড লাইভস্টক জার্নালিস্টস ফোরামের (এফএলজেএফ) ২০২৬-২৮ সেশনের ১১ সদস্যের কমিটি গঠন হয়েছে। এতে দৈনিক আমার বাঙলার বিশেষ প্রতিনিধি তরিকুল ইসলাম সুমন সভাপতি ও সমকালের সিনিয়র রিপোর্টার জাহিদুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (১৬ মে) রাজধানীর একটি হোটেলে সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটি ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মহসীনুল করিম লেবু।

এসময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. মামুন হাসান ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আবু আলী।

কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি মোহম্মদ নঈমুদ্দীন (রাইজিংবিডি), যুগ্ম সাধারণ সম্পাদক বায়েজীদ মুন্সী (আলোকিত স্বদেশ), অর্থ সম্পাদক শাহজাহান মোল্লা (আমাদের সময়), সাংগঠনিক সম্পাদক শওকত আলী (দেশ রুপান্তর) ও দপ্তর সম্পাদক মো. বেলাল হোসেন (আমার দেশ)।

কার্যনির্বাহী চার সদস্য হলেন, জলিল মুন্না রায়হান (ইত্তেফাক), কাওসার আজম (নয়া দিগন্ত), নাসির উদ্দিন (বাংলাদেশ টেলিভিশন) ও শাহাদাৎ হোসেন বিপ্লব (বিজনেস স্ট্যান্ডার্ড)।

আরবিএন 


  বিষয়:   ফিশারিজ অ্যান্ড লাইভস্টক জার্নালিস্টস ফোরাম  এফএলজেএফ 


Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: