অনলাইন জুয়ার ৪ এজেন্ট গ্রেফতার

মেহেরপুর প্রতিনিধি

সারাদেশ

মেহেরপুরে অনলাইন জুয়া ও অবৈধ ই-ট্রানজেকশন চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।শুক্রবার (১৫ মে) রাতভর

2026-05-16T20:40:44+00:00
2026-05-16T20:40:44+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
অনলাইন জুয়ার ৪ এজেন্ট গ্রেফতার
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ৮:৪০ পিএম 
মেহেরপুরে অনলাইন জুয়া ও অবৈধ ই-ট্রানজেকশন চক্রের বিরুদ্ধে অভিযানে ৪ জন গ্রেফতার
মেহেরপুরে অনলাইন জুয়া ও অবৈধ ই-ট্রানজেকশন চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (১৫ মে) রাতভর মেহেরপুর সদর ও গাংনী উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে রয়েছেন রাফসান জনি রিপন (৩২), ফাহাদ হাসান জুনায়েদ (১৯), বায়েজিদ ডালিম (৩০) ও রকিবুল ইসলাম (৩৫)।

Advertisement
জেলা গোয়েন্দা পুলিশের ওসি (ডিবি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরীর নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদের কাছ থেকে কয়েকটি স্মার্টফোন জব্দ করা হয়। প্রাথমিক পরীক্ষায় এসব ফোনে অনলাইন জুয়ার একাধিক অ্যাকাউন্ট, ই-মেইল আইডি এবং বাইন্যান্স অ্যাপের মাধ্যমে অবৈধ ডলার লেনদেনের তথ্য পাওয়া গেছে বলে দাবি করেছে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা অনলাইন জুয়া পরিচালনা ও অবৈধ ই-ট্রানজেকশনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানানো হয়েছে।

এ ঘটনায় মেহেরপুর সদর ও গাংনী থানায় সাইবার সুরক্ষা আইন-২০২৬ এর আওতায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

/এসএকে
  বিষয়:   অনলাইন  জুয়া  এজেন্ট  গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: