আইএসের দ্বিতীয় শীর্ষ নেতা নিহত : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়ার যৌথ সামরিক অভিযানে ইসলামিক স্টেট (আইএস)-এর দ্বিতীয় শীর্ষ নেতা আবু-বিলাল আল-মিনুকি নিহত হয়েছেন। শুক্রবার (১৫ মে) স্থানীয়

2026-05-16T21:30:11+00:00
2026-05-16T21:30:11+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
আইএসের দ্বিতীয় শীর্ষ নেতা নিহত : ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ৯:৩০ পিএম 
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়ার যৌথ সামরিক অভিযানে ইসলামিক স্টেট (আইএস)-এর দ্বিতীয় শীর্ষ নেতা আবু-বিলাল আল-মিনুকি নিহত হয়েছেন। শুক্রবার (১৫ মে) স্থানীয় সময় রাতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।

ট্রাম্প দাবি করেন, তার নির্দেশনায় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এবং নাইজেরিয়ার সশস্ত্র বাহিনী একটি ‘নিখুঁত, সুপরিকল্পিত ও জটিল’ অভিযান পরিচালনা করে সফল হয়েছে। তিনি বলেন, আফ্রিকায় সক্রিয় অন্যতম বিপজ্জনক সন্ত্রাসীকে লক্ষ্য করে এই অভিযান চালানো হয় এবং তার গতিবিধি আগে থেকেই মার্কিন গোয়েন্দা সংস্থার নজরদারিতে ছিল।

তিনি আরও বলেন, এই অভিযানের মাধ্যমে আইএসের বৈশ্বিক নেটওয়ার্ক বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। একই সঙ্গে সফল অভিযানের জন্য নাইজেরিয়া সরকারকেও ধন্যবাদ জানান ট্রাম্প।

নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু জানান, লেক চাদ অববাহিকায় আল-মিনুকির গোপন অবস্থানে বিমান ও স্থল অভিযান চালানো হয়। এতে তিনি তার কয়েকজন সহযোগীসহ নিহত হন।

আবু-বিলাল আল-মিনুকি নাইজেরিয়ার নাগরিক ছিলেন। ১৯৮২ সালে দেশটির বোর্নো প্রদেশে তার জন্ম। দীর্ঘদিন তিনি আফ্রিকার সাহেল অঞ্চলে আইএসের কার্যক্রম পরিচালনা করেন। কাউন্টার এক্সট্রিমিজম প্রজেক্টের তথ্য অনুযায়ী, ২০১৮ সালে ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স (আইএসডব্লিউএপি)-এর প্রধান নিহত হওয়ার পর তিনি ওই অঞ্চলের দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি লিবিয়ায় আইএসের হয়ে যুদ্ধে অংশ নেন বলেও জানা যায়।

২০২৩ সালে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর তাকে বৈশ্বিক সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করে এবং তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। ২০১৭ সালে সিরিয়া ও ইরাকে আইএসের কথিত খেলাফতের পতনের পর আফ্রিকার সাহেল অঞ্চল তাদের অন্যতম প্রধান ঘাঁটিতে পরিণত হয়। নাইজেরিয়ার সেনাবাহিনী দীর্ঘদিন ধরে আইএস-সম্পর্কিত গোষ্ঠী ও বোকো হারামের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। ২০২৫ সালের শেষ দিকে যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়ার মধ্যে সন্ত্রাসবিরোধী সহযোগিতা আরও জোরদার হয়। এরপর যৌথ অভিযান, গোয়েন্দা তথ্য বিনিময় এবং ড্রোন সহায়তার মাধ্যমে অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানা যায়।

আরবিএন 





  বিষয়:   মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প  আইএস 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: