সিনেমা হলে অনৈতিক কার্যকলাপের অভিযোগে নারীসহ ৪ জন আটক

কালিহাতী (​টাঙ্গাইল) প্রতিনিধি

সারাদেশ

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভায় অবস্থিত ‘কস্তুরী সিনেমা হলে’ অনৈতিক কার্যকলাপের অভিযোগে নারীসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।শনিবার (১৬ মে)

2026-05-16T21:57:59+00:00
2026-05-16T21:57:59+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
সিনেমা হলে অনৈতিক কার্যকলাপের অভিযোগে নারীসহ ৪ জন আটক
কালিহাতী (​টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ৯:৫৭ পিএম 
কস্তুরী সিনেমা হলে অনৈতিক কার্যকলাপের অভিযোগে নারীসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। ছবি : সময়ের আলো
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভায় অবস্থিত ‘কস্তুরী সিনেমা হলে’ অনৈতিক কার্যকলাপের অভিযোগে নারীসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৬ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কালিহাতী থানা পুলিশ ওই সিনেমা হলে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

আটক ব্যক্তিরা হলেন, মধুপুর উপজেলার হাগুড়াকুড়ি গ্রামের জাবেদ আলীর ছেলে এলেঙ্গা কস্তুরি সিনেমা হলের মালিক সুজন মিয়া (৩২), সিনেমা হলের স্টাফ জামালপুর সদর উপজেলার বামনগর গ্রামের মৃত ফজলুল হক ননির ছেলে মোঃ আব্দুল্লাহ (৩০), মধুপুর উপজেলার হাগুড়াকুড়ি গ্রামের ধীজেন বর্মনের ছেলে নগর বর্মন (২৭), শরীয়তপুর জেলার নরিয়া উপজেলার চান্দুনী গ্রামের মৃত বাছেদ মিয়ার স্ত্রী মোছাঃ সুমাইয়া (৩০)।

সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সিনেমা হলটির ভেতরে কেবিন ও গোপন কক্ষে ছায়াছবির আড়ালে অনৈতিক কর্মকাণ্ড চলছিল বলে অভিযোগ ছিল। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে হলের একটি কক্ষ থেকে আপত্তিকর অবস্থায় তাদের আটক করা হয়।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি এ ধরনের সমাজবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

/এসএকে
  বিষয়:   সিনেমা  হল  অনৈতিক  কার্যকলাপ  নারী  আটক 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: