সেচ পাম্প ভাড়া নিয়ে বিরোধ, বাড়িঘরে হামলার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি

সারাদেশ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও নগদ টাকা লুটের অভিযোগ

2026-05-16T22:46:47+00:00
2026-05-16T22:47:54+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
সেচ পাম্প ভাড়া নিয়ে বিরোধ, বাড়িঘরে হামলার অভিযোগ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ১০:৪৬ পিএম  আপডেট: ১৬.০৫.২০২৬ ১০:৪৭ পিএম
আমিনুল ইসলামের সঙ্গে স্থানীয় তানভীর হোসেনের কথাকাটাকাটির জেরে সংঘর্ষের সৃষ্টি হয়। ছবি : সময়ের আলো
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। শুক্রবার (১৫ মে) বিকেলে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শনিবার (১৬ মে) বিকেলে ভুক্তভোগী পরিবার সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, সেচ পাম্প ভাড়া নেওয়াকে কেন্দ্র করে আমিনুল ইসলামের সঙ্গে স্থানীয় তানভীর হোসেনের কথাকাটাকাটি হয়। এর জেরে পরে সংঘর্ষের সৃষ্টি হয়। একপর্যায়ে মনির হোসেনের নেতৃত্বে কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে আমিনুল ইসলামের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।

হামলার সময় আমিনুল ইসলাম, তার স্ত্রী ও ছেলেকে মারধর করা হয়। এছাড়া হামলাকারীরা বসতঘরের দরজা-জানালা ভাঙচুর করে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীদের দাবি, হামলাকারীরা ঘরের আলমারি ভেঙে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে জমিয়ে রাখা নগদ ৫ লাখ টাকা নিয়ে যায়। পাশাপাশি বাড়ির পাশের কলা ও লিচু গাছও কেটে ফেলা হয় বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এসএকে


  বিষয়:   সেচ  পাম্প  ভাড়াম  বিরোধ  হামলা  অভিযোগ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: