মামলা মেটাতে ২ কোটি ডলার দিতে রাজি আদানি

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) দায়ের করা একটি দেওয়ানি জালিয়াতির মামলা নিষ্পত্তির লক্ষ্যে ভারতীয় ধনকুবের গৌতম আদানি এবং তার

2026-05-17T03:28:46+00:00
2026-05-17T03:28:46+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
অর্থের বিনিময়ে ক্লিনচিট
মামলা মেটাতে ২ কোটি ডলার দিতে রাজি আদানি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ৩:২৮ এএম 
সংগৃহীত ছবি
মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) দায়ের করা একটি দেওয়ানি জালিয়াতির মামলা নিষ্পত্তির লক্ষ্যে ভারতীয় ধনকুবের গৌতম আদানি এবং তার ভাতিজা সাগর আদানি সম্মিলিতভাবে ১৮ মিলিয়ন ডলার জরিমানা দিতে সম্মত হয়েছেন। 

২০২৪ সালে মার্কিন এই নিয়ন্ত্রক সংস্থা আদানিদের বিরুদ্ধে ভারতে বড় ধরনের নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পের কাজ পেতে সে দেশের সরকারি কর্মকর্তাদের ঘুষ দেওয়া এবং বন্ড ছাড়ার মাধ্যমে মার্কিন বিনিয়োগকারীদের কাছ থেকে তহবিল সংগ্রহের সময় মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ এনেছিল। 

প্রস্তাবিত এই রফাদফা চুক্তিটি এখনও আদালতের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে, তবে এই ইতিবাচক খবরের জেরে ভারতীয় শেয়ারবাজারে আদানি গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ারের দাম চাঙ্গা হতে দেখা গেছে। জ্বালানি, অবকাঠামো ও বিমানবন্দরসহ বিভিন্ন খাতের ব্যবসার অন্যতম শীর্ষ ভারতীয় এই শিল্পগোষ্ঠী অবশ্য শুরু থেকেই তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে আসছিল।

প্রস্তাবিত এই চুক্তির আওতায় আদানিরা তাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো স্বীকার বা অস্বীকার কোনোটিই করেননি। তবে এর ফলে তারা ভবিষ্যতে মার্কিন বিনিয়োগকারীদের প্রতারিত করা, সিকিউরিটিজ জালিয়াতি এবং বাজার কারসাজি সংক্রান্ত গুরুত্বপূর্ণ মার্কিন জালিয়াতি বিরোধী আইনগুলো লঙ্ঘন করতে পারবেন না বলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। 


২০২৪ সালের ওই মামলায় নিয়ন্ত্রক সংস্থাটি অভিযোগ করেছিল যে আদানিরা তাদের প্রতিষ্ঠান ‘আদানি গ্রিন এনার্জি’র দুর্নীতিবিরোধী আইন মেনে চলার বিষয়ে মিথ্যা আশ্বাস দিয়ে মার্কিন বিনিয়োগকারীদের কাছ থেকে প্রায় ১৭৫ মিলিয়ন ডলারসহ মোট ৭৫০ মিলিয়ন ডলারের তহবিল সংগ্রহ করেছিলেন। 

ফোর্বসের হিসাব অনুযায়ী, বর্তমানে ৬৩ বছর বয়সি গৌতম আদানি প্রায় ৮২ বিলিয়ন ডলারের সম্পত্তির মালিক। যা তাকে বিশ্বের অন্যতম শীর্ষ ধনীর তালিকায় স্থান দিয়েছে।

সময়ের আলো/জেডি 




Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: