পরকালে মানুষের আমল দেখা যাবে

আনওয়ার হুসাইন

ইসলাম

পৃথিবীতে মানুষ যেসব আমল করে, পরকালে সেসবের আকৃতি দান করা হবে। নেক আমল অতীব সুন্দর আকৃতিতে হাজির হবে এবং মন্দ

2026-05-17T13:07:02+00:00
2026-05-17T13:07:02+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
ইসলাম
পরকালে মানুষের আমল দেখা যাবে
আনওয়ার হুসাইন
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ১:০৭ পিএম 
পরকালে মানুষের আমল দেখা যাবে। ছবি : সংগৃহীত
পৃথিবীতে মানুষ যেসব আমল করে, পরকালে সেসবের আকৃতি দান করা হবে। নেক আমল অতীব সুন্দর আকৃতিতে হাজির হবে এবং মন্দ আমল অতীব মন্দ আকৃতিতে হাজির হবে। হজরত সাঈদ ইবনে আসলাম (রহ.) বলেন, আমার কাছে এ হাদিস পৌঁছেছে যে, কেয়ামতের দিন ঈমানদার ব্যক্তির সামনে তার নেক আমল অত্যন্ত সুন্দর আকৃতিতে উপস্থিত হবে। নেক আমল অত্যন্ত সুন্দর পোশাক পরিহিত থাকবে। আল্লাহ তায়ালা তাকে নিতান্ত সুন্দর আকৃতিতে সৃষ্টি করবেন। তার ঘ্রাণ অত্যন্ত মুগ্ধকর ও পবিত্র হবে। নেক আমল সৎকর্মশীল ব্যক্তির পাশে বসবে। সৎ ব্যক্তি যখনই ভয় পাবে তখন নেক আমল তাকে সান্ত্বনা দেবে। আর যদি সে ভীত হয়, তা হলে তার ভয় দূর করবে। সৎ কর্মশীল ব্যক্তি নেক আমলকে বলবে, আল্লাহ তায়ালা তোমাকে উত্তম বিনিময় দান করুন। তুমি খুবই ভালো সঙ্গী। তুমি কে? নেক আমল বলবে, তুমি আমাকে চেন না? আমি কবরেও তোমার সঙ্গে ছিলাম এবং পৃথিবীতেও। আমি তোমার নেক আমল। আল্লাহর কসম! তোমার আমল ভালো ছিল। এ জন্য তুমি আমাকে পবিত্র ও সুন্দর দেখছ। আসো এবং আমার ওপর আরোহণ কর। আমিও পৃথিবীতে দীর্ঘদিন পর্যন্ত তোমার ওপর আরোহণ করেছিলাম। মহাগ্রন্থ আল-কুরআনে আল্লাহ তায়ালা বলেন, ‘আল্লাহ মুত্তাকিদের উদ্ধার করবেন তাদের সাফল্যসহ; তাদেরকে অমঙ্গল স্পর্শ করবে না এবং তারা দুঃখিতও হবে না।’ (সুরা যুমার, আয়াত : ৬১)

এমনকি এই নেক আমল বলবে, হে আল্লাহ! প্রত্যেক আমলকারী তার আমলের ফলে পৌঁছে গেছে। প্রত্যেক ব্যবসায়ী ও কর্মী তার ব্যবসার মুনাফা লাভ করেছে। কিন্তু আমার সাথি এখনও কিছুই পায়নি। সে নিজেকে আমার মধ্যে ব্যস্ত রেখেছিল। আল্লাহ তায়ালা জিগ্যেস করবেন, এখন তোমার নিবেদন কী? সে বলবে, হে আল্লাহ! আপনি ক্ষমা করুন ও রহমত বর্ষণ করুন। আল্লাহ তায়ালা বলবেন, আমি তাকে ক্ষমা করে দিয়েছি। এরপর তাকে মর্যাদার পোশাক পরিধান করানো হবে। তাকে ভাবগাম্ভীর্যের মুকুট পরানো হবে। এই মুকুটে এমন একটি মুক্তা থাকবে, যা দুদিনের দূরত্ব পরিমাণ দূর থেকেও চমকাতে থাকবে। এরপর বলবে, হে আল্লাহ! সে নিজের পিতা-মাতার পক্ষ থেকেও নেক আমল করেছিল। আর প্রত্যেক মজুর ও ব্যবসায়ী নিজের মুনাফায় নিজের মাতা-পিতাকে শরিক করে। এভাবে মাতা-পিতাও সেসব পুরস্কার পায়, যা আমলকারী পেয়ে থাকে।

অপরদিকে কাফেরের আমল কদাকার রূপে ও দুর্গন্ধের আকৃতিতে পরিবর্তিত হয়ে তার কাছে বসবে। যখন কাফেরকে কোনো বিষয় আতঙ্কিত করবে সে তার ভয়কে আরও বাড়িয়ে দেবে। যখন সে ভীত সন্ত্রস্ত হবে তখন তার ভীতি ও ত্রস্ততাকে আরও বাড়িয়ে দেবে। কাফের তাকে বলবে, তুমি খুবই নিকৃষ্ট সাথি। তুমি কে? সে বলবে, তুমি আমাকে চেন না? আমি তোমার মন্দ কর্ম। তোমার কর্ম মন্দ ছিল, তাই তুমি আমাকে মন্দ আকৃতিতে দেখছ। তোমার আমল দুর্গন্ধময় ছিল, এ জন্য তুমি আমাকে দুর্গন্ধময় দেখছ। তুমি নিজের মাথা নত কর। আমি তোমার ওপর আরোহণ করব। পৃথিবীতে দীর্ঘদিন পর্যন্ত তুমি আমার ওপর আরোহণ করেছিলে। এ ব্যাপারে আল্লাহ তায়ালা ইরশাদ করেন, ‘ফলে কেয়ামত দিবসে এরা বহন করবে এদের পাপভার পূর্ণমাত্রায় এবং পাপভার তাদেরও যাদের এরা অজ্ঞতাহেতু বিভ্রান্ত করেছে। দেখো এরা যা বহন করবে তা কত নিকৃষ্ট’ (সুরা নাহল, আয়াত : ২৫)। তাই আমাদের কর্তব্য, নেক আমলের মাধ্যমে নিজের জীবন সমৃদ্ধ করা এবং মন্দ আমল থেকে নিজেকে পবিত্র রাখা।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   ইসলাম 


Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: