চাঁদাবাজির বিরুদ্ধে শেষ রক্ত বিন্দু দিয়ে লড়াই করে যাব : সংস্কৃতি মন্ত্রী

শালিখা (মাগুরা) সংবাদদাতা

সারাদেশ

‘ঘুষ, দুর্নীতি, দখলদারি ও চাঁদাবাজি কোনও অবস্থাতেই মেনে নেওয়া হবে না। এসবের বিরুদ্ধে আমি জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে লড়াই

2026-05-17T13:50:04+00:00
2026-05-17T13:50:04+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
চাঁদাবাজির বিরুদ্ধে শেষ রক্ত বিন্দু দিয়ে লড়াই করে যাব : সংস্কৃতি মন্ত্রী
শালিখা (মাগুরা) সংবাদদাতা
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ১:৫০ পিএম 
অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন নিতাই রায় চৌধুরী। ছবি : সময়ের আলো
‘ঘুষ, দুর্নীতি, দখলদারি ও চাঁদাবাজি কোনও অবস্থাতেই মেনে নেওয়া হবে না। এসবের বিরুদ্ধে আমি জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে লড়াই করে যাব।’ কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।

শুক্রবার (১৬ মে) বিকাল ৩টায় মাগুরার শালিখা উপজেলার সমাজসেবা অফিস চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের যৌথ আয়োজনে এ মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়।

তিনি আরও বলেন, ‘গত ২০ বছর ছিল অন্ধকার যুগ। তখন দেশে আইন, বিচার ও শাসন ছিল না। ছিল শুধু চুরি আর দুর্নীতির প্রতিযোগিতা। যে যত বেশি চুরি করতে পারতো, সে তত বড় আপন লোক হয়ে উঠতো।’


তিনদিন ব্যপী এ মেলার উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর হাসান চৌধুরী। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সরকারি কমিশনার ভূমি সাব্বির হাসান, উপজেলা বিএনপি সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপি সদস্য মুন্সিম মনিরুজ্জামান চকলেট। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবুল হাসনাত। এ ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় কৃষকরা। 

মেলায় যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের বীজ, কৃষি যন্ত্রপাতি, সবজি ও ফলমূলের বিভিন্ন স্টল প্রদর্শন করা হয়। পাশাপাশি কৃষকদের আধুনিক চাষাবাদ পদ্ধতি ও কৃষি বিষয়ক বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়।

আয়োজকরা জানান, কৃষকদের নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত করা এবং কৃষি উৎপাদন বৃদ্ধি করতেই এ মেলার আয়োজন করা হয়েছে। এ মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।

/মহু


  বিষয়:   চাঁদাবাজি  সংস্কৃতি মন্ত্রী  মাগুড়া  শালিখা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: